)
রাজীব চক্রবর্তী: অযোগ্য কাউকে নিয়োগ পরীক্ষায় বসার অনুমতি দেওয়া যাবে না। এসএসসি মামলায় (SSC Case) কড়া রায় সুপ্রিম কোর্টের। এদিন এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে কমিশন। রীতিমতো স্কুল সার্ভিস কমিশনকে তিরস্কার করে দেশের শীর্ষ আদালত।
'এটা শকিং...'
স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফের তীব্র অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। শুনানির সময় বিচারপতি সঞ্জয় কুমার প্রশ্ন তোলেন, “আপনারা কি এখনও অযোগ্য প্রার্থীদের ঢোকাতে চাইছেন? এটা সত্যিই লজ্জাজনক ও শকিং।”
৭ দিন অতিরিক্ত সময়...
শেষে ২০১৬ সালের মতো এবারও গ্র্যাজুয়েশনে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বরপ্রাপ্ত চাকরিরত শিক্ষকরাই নতুন নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন, এই আবেদনে সম্মতি দেয় বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ। একইসঙ্গে চাকুরিরতদের ফর্ম পূরণের জন্য আরও ৭ দিনের অতিরিক্ত সময়ও দেওয়া হয়েছে।
আদালতের রায়...
আদালত স্পষ্ট জানিয়েছে, চাইলে রাজ্য পরীক্ষা পিছোনোর বিষয়টি বিবেচনা করতে পারে। এদিন কমিশনের কাছে নোটিশ জারি করা হয়েছে। যার জবাব কমিশনকে ৩১ ডিসেম্বরের মধ্যে দিতে হবে। এদিনের রায়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, অযোগ্য কাউকে নিয়োগ পরীক্ষায় বসার অনুমতি দেওয়া যাবে না।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)