জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: : ডাক্তাররাই জঙ্গি! সন্ত্রাসবাদী সন্দেহে হায়দরাবাদের এক চিকিত্সকে গ্রেফতার করেছে গুজরাত পুলিসের অ্যান্টি টেররিজম স্কোয়াড। ধৃতের কাছে পাওয়া গিয়েছে চার কিলোগ্রাম রাইসিন (Ricin) তৈরির উপাদান! আশঙ্কা, মারাত্মক বিষ 'রাইসিন' তৈরির জন্যই ক্যাস্টর–বিন মেশ সংগ্রহ করেছিলেন।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: Delhi Red Fort Blast: সিরিয়াল বিস্ফোরণে মৃত্যুপুরী দিল্লি! দেখুন ভয়াবহ মুহূর্তের ভয়ংকর সব ছবি... শিউরে উঠবেন...
পুলিস সূত্রে খবর, ধৃতের নাম আহমেদ মহিউদ্দিন সৈয়দ। ৭ নভেম্বর গ্রেফতার করা হয় তাঁকে। দিল্লি ও আমদাবাদের বিভিন্ন জনবহুল এলাকায়, বিশেষ করের খাবারের মার্কেটগুবিতে নাশকতার পরিকল্পনা করেছিলেন তিনি।
কী এই রাইসিন বা রিসিন?
বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী জৈব রাসায়নিক। রাইসিনকে 'গ্রেড বি বায়োলজিক্যাল উইপন এজেন্ট' (Grade B Biological Weapon) হিসেবে শ্রেণিবদ্ধ করেছে আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (CDC)। শুধু তাই নয়, 'কেমিক্যাল উইপনস কনভেনশনে' অধীনে এটি ‘স্কেডিউল–ওয়ান’ অস্ত্র হিসেবেও চিহ্নিত।
চলচ্চিত্রপ্রেমী বা যাঁরা সিরিজ দেখতে ভালোবাসেন, তাঁদের কাছে অবশ্য রাইসিন অপরিচিত নয়। জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ ব্রেকিং ব্যাড–এ (Breaking Bad) রাইসিন মিশ্রিত সিগারেটের মাধ্যমে খুনের চেষ্টা দেখানো হয়েছিল। বিজ্ঞানীরা বলছেন, ক্যাস্টর বীজ থেকে তেল নিষ্কাশনের পর যা অবশিষ্ট থাকে, সেই উপজাতই হল রাইসিন বা রিসিন।
এখন রাইসিন যদি শরীরে ঢোকে, তাহলে পাকস্থলী ও লিভার–কিডনিতে মারাত্মক প্রভাব পড়ে। কয়েক ঘণ্টার মধ্য়ে জ্বর, কাশি, বুকে চাপ, বমি বমি ভাব ও শ্বাসকষ্ট শুরু হয়। ফুসফুসে জল জমতে পারে। কমে যেতে পারে রক্তচাপ। চিকিত্সা না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। সিডিসি জানিয়েছে, রাইসিনের কোনও নির্দিষ্ট প্রতিষেধক নেই। তাদের পরামর্শ - সবচেয়ে জরুরি হল রাইসিনের সংস্পর্শ এড়িয়ে চলা। যদি কোনওভাবে সংস্পর্শ ঘটে, যত দ্রুত সম্ভব শরীর থেকে তা দূর করতে হবে।
গুজরাত এটিএসের আধিকারিকদের মতে, 'এই বিষ বিশ্বের অন্যতম ভয়ংকর জৈব অস্ত্র। ধৃত চিকিৎসকের কাছ থেকে পাওয়া উপাদানগুলি বড় কোনও ষড়যন্ত্রের অংশ হতে পারে'। তদন্ত চলছে রাইসিন–চক্রের আন্তর্জাতিক যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখার জন্য।
আরও পড়ুন: Indian Railway New Ticket Booking rule 2025: রেলের টিকিট বুকিঙে বড় পরিবর্তন! এবার দূরপাল্লার ট্রেনের টিকিট কত আগে কাটতে হবে? কারা পাবে লোয়ার বার্থ? জেনে নিন
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)