)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেঘভাঙা বৃষ্টির আর শেষ নেই। বর্ষার প্লাবনে ফ্ল্যাশফ্লাডে কাদাস্রোতে ধসে তছনছ হয়ে যাচ্ছে কাশ্মীর। কাঠুয়া, কিস্তওয়াড়ের (Kathua and Kishtwar) পরে এবার ডোডা (Doda)। সহসাই ভয়ংকর মেঘভাঙা বৃষ্টি (Doda cloudburst) ও হড়পায় বিধ্বংসী বন্যাপরিস্থিতি। মারা গেলেন ৪ জন। ভাঙল বহু ঘরবাড়ি।
আশঙ্কার পূর্বাভাস
আবহাওয়ার তরফে ভারী বৃষ্টির পূর্বাভাস ছিলই। জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টি হওয়ার কথা ছিল। এর মধ্যে যে যে জায়গায় বৃষ্টি-বিপর্যয় বেশি মারাত্মক হওয়ার আশঙ্কা করা হচ্ছিল, সেগুলি হল-- জম্মু অঞ্চল, যার মধ্যে ছিল কাঠুয়া, সাম্বা, ডোডা, জম্মু, রাম্বান, কিস্তওয়ার জেলা। এই সব অঞ্চলে সমস্ত সরকারি স্কুল ও প্রাইভেট স্কুল বন্ধ থাকার কথা জানানো হয়েছিল।
বাড়ছে নদীর জলস্তর
ধসের আশঙ্কায় জম্মু-শ্রীনগর ন্যাশনাল হাইওয়ে সাময়িক বন্ধ রাখা হয়। নদীর জলে ডোডার এক গুরুত্বপূর্ণ এক রাস্তা ধুয়েমুছে যায়। তাওই নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। বহু নদীই এখন প্লাবিত হয়ে আছে। স্থানীয় প্রশাসন বলছে, জলের স্তর রাতের দিকে আরও বাড়তে পারে।
বন্যা-সতর্কতা, ৪ মৃত্যু
জম্মু অঞ্চলে অবশ্য বন্যা-সতর্কতাও জারি ছিল। জলের কাছাকাছি থাকতে নিষেধ করা হয়েছিল স্থানীয় মানুষজনকে। বলা হয়ে ছিল ধসপ্রবণ এলাকা থেকেও দূরে থাকুন। তবুও অবশ্য প্রাণহানি এড়ানো যায়নি। চারজন মারা গিয়েছেন!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)