)
অজমের: আগ্রার তাজমহল দুনিয়ার সপ্তম আশ্চর্যের একটি। বিপুল পরিমাণ রেভিনিউ আসে সম্রাট শাহজাহানের তৈরি ওই স্মৃতিসৌধ থেকে। এরকম তাজমহলের রেপ্লিকা রয়েছে দেশের বিভিন্ন জায়গায়। রাজস্থানের অজমেরে সেভেন ওয়ান্ডার পার্কেও রয়েছে এরকম একটি তাজমহল। এবার ভেঙে ফেলা হচ্ছে সেই তাজমহল।
উল্লেখ্য, অজমেরের সেভেন ওয়ান্ডার পার্কের সেই তাজমহল গত সাত দিন ধরে ভেঙে ফেলার কাজ চলছে। বহু শ্রমিক ছেনি-হাতুড়ি নিয়ে তাজমহলের গম্বুজ ভাঙছেন। ভেঙেফেলা ধ্বংসস্তূপ সরাতে বুলডোজারও আনা হয়েছে তাজমহল চত্বরে। আইন শৃঙ্লা বজায় রাখতে মোতায়েন করা হয়েছে বহু পুলিসকর্মী।

অজমেরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা হচ্ছে। সেই প্রকল্পের আওতায় অজমেরে ১১.৬৪ কোটি টাকা খরচ করে গড়ে তোলা হয়েছিল সেভেন ওয়ান্ডার পার্ক। ২০২২ সালে ওই পার্কের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অশোক গেললট। উদ্বোধন হওয়ার পর থেকেই পার্কটি সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল। এর মধ্যেই সুপ্রিম কোর্টে হওয়া একটি মামলার রায়ে বলা হয়েছে, পার্কের মধ্যে থাকা সব বিল্ডিং ভেঙে ফেলতে হবে। পার্কের মধ্যেই ছিল স্ট্যাচু অব লিবার্টি। সেটি ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে।
অভিযোগ উঠেছে, ওই পার্কের মধ্যে বহু এমন কাঠামো রয়েছে যা বেআইনি। এনিয়েই মামলা হয়। সেই মামলা শেষপর্যন্ত ওঠে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত রায় দেয়, ওই পার্কে কোনও ভবন তৈরি করা যাবে না। আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে ওই পার্কে গড়ে ওঠা সব কাঠামো ভেঙে ফেলতে হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)