India US Tariff War: গত ৩১ জুলাই ট্রাম্প মন্তব্য করেছিলেন, 'রাশিয়ার সঙ্গে ভারত কী করছে তাতে আমার কিছু যায় আসে না। ওরা একসঙ্গে ডুবতে পারে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের উপরে বিশাল শুল্ক চাপিয়েছে আমেরিকা। বুধবার থেকেই তা চালু হয়ে যেতে পারে। এতে ভারতের রফতানি ৭০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। ক্ষতি হতে পারে ৯০ বিলিয়ন ডলার। এরকম এক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী গত এক সপ্তাহে নরেন্দ্র মোদীকে ৪ বার ফোন করেছিলেন ডেনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের সঙ্গে কথাই বলেননি মোদী। এমনটাই দাবি করেছে জার্মান সংবাদপত্র Frankfurter Allgemeine। সংবাদপত্রের দাবি, ট্রাম্পের উপরে ক্ষোভের পাশাপাশি সাবধানীও মোদী।
গত ২৫ বছরে ভারত-আমেরিকার যে সম্পর্কে বর্তমানে তা একপ্রকার তলানিতে ঠেকেছে। ব্রাজিলের পর ভারতই একমাত্র দেশ যার উপরে ৫০ শতাংশ শুল্ক বসিয়েছে আমেরিকা। রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার জন্যও ভারতের উপরে আর্থিক চাপ সৃষ্টি করেছে আমেরিকা। আজ এনিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। সেখানে উপস্থিত রয়েছেন অমিত শাহ-সহ কেন্দ্রের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা।
বার্লিনের গ্লোবাল পাবলিক পলিসি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা থরস্টেন বেনার এক্স হ্যান্ডেল Frankfurter Allgemeine এর ওই রিপোর্ট শেয়ার করে লিখেছেন, Frankfurter Allgemeine লিখেছে ট্রাম্প ৪ বার মোদীকে ফোন করেছিলেন। কিন্তু মোদী কথা বলতে অস্বীকার করেছেন।
গত ৩১ জুলাই ট্রাম্প মন্তব্য করেছিলেন, 'রাশিয়ার সঙ্গে ভারত কী করছে তাতে আমার কিছু যায় আসে না। ওরা একসঙ্গে ডুবতে পারে।' ট্রাম্পের ওই মন্তব্যের পর নাম না করে গত ১০ অগাস্ট মোদীর 'ডেড ইকোনমি' মন্তব্যের পাল্টা দেন। তিনি বলেন, ভারত চেষ্টা করেছে দুনিয়ার সেরা ৩ অর্থনীতির দেশ হিসেবে উঠে আসতে।
উল্লেখ্য, সম্প্রতি ট্রাম্প ভিয়েতনামের সঙ্গে তাদের ব্যসায়িক চুক্তি পুনর্বিবেচনা করেছেন। তা হয়েছে ট্রাম্পের একটা ফোনেই। ফলে ভারতের কাছে ট্রাম্প ধাক্কা খেয়েছেন বলে মন্তব্য করেছে Frankfurter Allgemeine। পাশাপাশি জার্মান সংবাদপ্ত্রটি আরও বলেছে, ট্রাম্পের ফাঁদে পড়তে রাজি নন মোদী। পাশাপাশি ভারতের ক্ষেত্রে আমেরিকার কৌশল কাজ করছে না। চিনকে চাপে রাখার জন্য ভারতকে ব্যবহার করার যে চেষ্টা আমেরিকা করে থাকে তা কাজে আসছে না।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)