Uttar Pradesh: ছোটবেলার প্রেমিকা মীরার সঙ্গে থাকত সঞ্জয়। ক্ষেপে লাল হয় মীরার স্বামীর ভয়ংকর কাণ্ড। রেগে গিয়ে সঞ্জয়কে কুপিয়ে খুন করে বলে অভিযোগ।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক গাড়ি চালককে নৃশংস খুন। প্রেমের জেরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। ভয়ংকর ঘটনাটি ঘটে লখনউয়। গত রবিবার রহিমাবাদ থানার অন্তর্গত মাওয়াই কালা এলাকায় ঘটনাটি ঘটে। ইতোমধ্যেই পুলিস চার সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনাটি ঠিক কী?
পুলিস জানিয়েছে, রবিবার রাতে দুজন ব্যক্তি নিহতের বাড়ি আসে। তার মাকে ধাক্কা দিয়ে বাড়ির ভিতর প্রবেশ করে। চালক সঞ্চয় আওয়াজ শুনে ছুটে আসে। তখন আক্রমণকারীরা ঘাস কাটার ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ মারতে থাকে।
সঞ্জয়ের মা ছেলের প্রাণের ভিক্ষা করলেও কেউই তার কথায় কান পাতেনি। অভিযুক্ত আক্রমণ চালিয়ে যায়। এবং চিত্কার করে বলতে থাকে 'টুকরো টুকরো করে ফেলব'। আহত ব্যক্তি ছুটে রান্নাঘরের দিকে যায়। পরে কাছের একটি খাল দিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু অভিযুক্তরা ধাওয়া করে তাকে ধরে ফেলে। এবং খুন করে।
কেন এই নৃশংস খুন?
জানা গিয়েছে সঞ্জয় ১২ বছর ধরে বিবাহিত ছিল। কিন্তু তার বিচ্ছেদ হয়। তারপর থেকে তিনি তার ছোটবেলার প্রেমিকা মীরার সঙ্গে থাকতেন। অন্যদিকে মীরাও বিবাহিত ছিল। পুলিস জানিয়েছে, সম্পর্কের টানাপোড়েনের জেরে এই ঘটনাটি ঘটেছে।
কে খুন করে?
ঘটনার পর সেখানে আসে প্রেমিকা মীরা। তিনি অভিযোগ করেন যে, তার স্বামী সুনীল এই খুনের জন্য দায়ী। এবং তিনি দাবি করেন যে সঞ্জয়ের সঙ্গে সম্পর্কে থাকার জন্য স্বামী সুনীল রেগে যায়। তার কারণে এই খুন করে। পুলিস তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)