জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: 'একাধিক নির্দেশ মানা হচ্ছে না'। SIR মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় 'সুপ্রিম' সওয়ালের পর এবার নবান্নে কড়া চিঠি কড়া চিঠি পাঠাল নির্বাচন কমিশন। শুধু তাই নয়, সোমবারের মধ্যে নির্দেশ পালন করে রিপোর্ট তলব করা হল।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: West Bengal Assembly Election 2026: ভোটমুখী বাংলায় বিরাট আপডেট! ছাড় নয় রাজ্যের কোনও IAS-IPS-কে! স্বরাষ্ট্র সচিব সহ ২ কমিশনারকেও... কমিশনের বড় সিদ্ধান্ত...
SIR সংঘাত তুঙ্গে। সুপ্রিম কোর্টে SIR মামলায় খোদ মুখ্যমন্ত্রী সওয়ালকে কেন্দ্র করে যখন রীতিমতো হইচই পড়ে গিয়েছে, তখন মুখ্যসচিবকে দিয়ে পাল্টা চিঠিতে বার্তা দিল কমিশনও। চিঠিতে মোট ৪ গুরুতর অসহযোগিতা উল্লেখ করা হয়েছে।
রাজ্যকে চিঠি কমিশনের
---
১) দুজন ERO এবং দুজন AERO-র বিরুদ্ধে এখনও FIR হয়নি।
২) বসিরহাটের BDO ও AERO শুনানির জন্য ১১ জন অতিরিক্ত AERO=কে জয়েন করিয়েছিলেন। তাঁকে সাসপেন্ড করতে বলেছিল। এখনও ব্য়বস্থা নেওয়া হয়নি
৩) ৩ জন ইলেক্টোরাল রোল অবর্জাভারের বদল অর্ডার বাতিল করে রিপোর্ট পাঠাতে বলা হয়েছিল। এখনও সেই রিপোর্ট পাঠানো হয়নি।
৪) SDO ও SDM পদমর্যাদার অফিসারদের ERO রিটার্নিং অফিসার পদে নিয়োগ করার কথা বলা হয়েছিল, করা হয়নি।
চিঠিতে কমিশনে স্পষ্ট নির্দেশ, ৯ ফ্রেব্রুয়ারি সোমবার বিকেল তিনটের মধ্যে সমস্ত নির্দেশ পালন কর রিপোর্ট পাঠাতে হবে। অন্য়থায় যে কড়া ব্য়বস্থা নেওয়া হবে, চিঠিতে সেই ইঙ্গিত দেওয়া হয়েছে।
এর আগে, সকালে SIR মামলা সুপ্রিম কোর্টে নিজে সওয়াল করে ইতিহাস তৈরি করেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। শীর্ষ আদালতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের সামনে দাঁড়িয়ে কমিশনকে নিশানা করেন তিনি। বলেন, 'কেন বাংলাকে টার্গেট করা হচ্ছে? কেন এসআইআর নিয়ে অযথা এত তাড়াহুড়ো করা হচ্ছে? বাংলায় যখন উ।সবের আবহ তখন তাদের নোটিস পাঠানো হচ্ছে। ১০০ জন বিএলও মারা গিয়েছেন। এসব শুধু বাংলাতেি কেন করা হচ্ছে? কেন অসমে নয়'? 'হোয়াটসঅ্যাপ কমিশন' কটাক্ষও শোনা যায় তাঁর মুখে। এরপর সন্ধ্যায় নবান্নে চলে এল কমিশনের চিঠি।
এবার কিন্তু প্রথম নয়। SIR মামলায় সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, হিয়ারিংয়ে থাকতে দিতে হবে BLA-দের! শুধু তাই নয়, কেন নাম বাদ, কারণ দেখিয়ে ব্লকে-ব্লকে টাঙাতে হবে সেই ১.৩২ কোটির লিস্টও! এর অর্থ, লজিক্যাল ডিস্ক্রিপেন্সির তালিকা গ্রাম পঞ্চায়েত অফিস ও বিডিও অফিসে ঝোলাতে হবে। তখনও কিন্তু মুখ্যসচিব, রাজ্যপুলিস ডিজি ও কলকাতা পুলিস কমিশনারকে চিঠি দিয়েছিল কমিশন।
আরও পড়ুন: Mamata Banerjee Vs ECI: মমতার ঐতিহাসিক 'সুপ্রিম' সওয়াল! 'নাটক' বলছে সিপিএম, জোটসঙ্গী লিবারেশনের গলায় ভিন্ন সুর...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)