EC ON SIR: পশ্চিমবঙ্গেও SIR! তারিখ নিয়ে বড় আপডেট নির্বাচন কমিশনের! 'খসড়া তালিকায় সংশোধনের...'

EC ON SIR:  SIR নিয়ে বিতর্কের আবহে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বললেন,  'নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রেখে ভারতের ভোটারদের নিশানা করা হচ্ছে। রাজনীতি করা হচ্ছে'।  

তনুময় ঘোষাল | Updated By: Aug 17, 2025, 05:05 PM IST
EC ON SIR: পশ্চিমবঙ্গেও SIR! তারিখ নিয়ে বড় আপডেট নির্বাচন কমিশনের! 'খসড়া তালিকায় সংশোধনের...'

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: 'নিজের সাংবিধানিক কর্তব্য থেকে পিছু হটবে না নির্বাচন কমিশন'। SIR বিতর্কে এবার মুখ খুললেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। জানালেন, 'খসড়া তালিকায় ত্রুটি সংশোধনের জন্য এখনও ১৫ দিন সময় আছে। প্রত্যেকের কাছে অনুরোধ নির্দিষ্ট পদ্ধতি মেনে আবেদন জানান। নির্বাচন কমিশনের দরজা প্রত্যেকের জন্য সমান ভাবে খোলা'।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Meghalaya Honeymoon Murder: হানিমুন হত্যাকাণ্ডে ফের রহস্য! নিহত রাজার 'বন্ধুর' পরিচয়ে বাড়িতে ছদ্মবেশী পুলিস! তারপর...

SIR বিতর্কে উত্তাল জাতীয় রাজনীতি। বিক্ষোভের আঁচ পৌঁছে গিয়েছে সংসদেও। একজোট বিরোধীরা। আজ, রবিবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, 'গত বেশ কয়েক বছর ধরে রাজনৈতিক দলগুলি ভোটার তালিকা সংশোধনের দাবি তুলে আসছিল। কমিশন বিহার থেকে তার-ই শুরু করেছে। যখন খসড়া তালিকা করা হচ্ছিল, তখন প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধিরাও (বিএলএ) যুক্ত ছিলেন'। সাফ জানিয়ে দেন, 'নিজের সাংবিধানিক কর্তব্য থেকে পিছু হটবে না নির্বাচন কমিশন'।

মুখ্যম নির্বাচনী কমিশনারের অভিযোগ, 'নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রেখে ভারতের ভোটারদের নিশানা করা হচ্ছে। রাজনীতি করা হচ্ছে'। সঙ্গে স্পষ্ট বার্তা. 'কমিশন কোনও ভেদাভেদ না করে নির্ভয় হয়ে ধনী-দরিদ্র, প্রবীণ, মহিলা, যুবা, প্রত্যেক শ্রেণি, প্রত্যেক ধর্মের ভোটারদের পাশে দাঁড়িয়ে আছে। ভবিষ্যতেও থাকবে'। 

আরও পড়ুন:  Delhi Crime: পরকীয়ায় লিপ্ত মা! পুরনো পাপের শাস্তি দিতে দু'বার ধ*র্ষণ ছেলের ...

প্রতিবছরই নিয়মাফিক ভোটার তালিকা সংশোধন করা হয়। তাহলে আলাদা করে কেন SIR? মুখ্য নির্বাচনী কমিশনারের ব্য়াখ্য়া. 'প্রতি বছর যে সংশোধন হয়, তা অনেকটা র‌্যান্ডম উপায়ে করা হয়। এখনও পর্যন্ত দেশে ১০ বারেরও বেশি এসআইআর হয়েছে। ভোটার তালিকার সবচেয়ে ব্যাপক শুদ্ধিকরণের জন্য এই এসআইআর প্রয়োজন'। জানান, বিহার থেকে শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ-সহ  অন্য রাজ্যগুলিতে কবে SIR হবে, তা সঠিক সময়ে ঘোষণা করে হবে'।

মুখ্য় নির্বাচন কমিশনারের আরও বক্তব্য,  '১৮ বছর বয়স পূর্ণ হলেই প্রত্যেক নাগরিকের ভোটার হওয়া উচিত। এটা নাগরিকের সাংবিধানিক অধিকার'। বলেন, 'SIR প্রক্রিয়ায় প্রায় ১.৬ লাখ BLA-র উপস্থিতিতে ভোটার তালিকার খসড়া তৈরি হয়েছে। সব পক্ষই তাতে সই করেছে। ত্রুটি সংশোধনের জন্য এখনও ১৫ দিনের সময় রাখা হয়েছে। রাজনৈতিক দল, জাতীয় দল বা BLA— সবাইকে ভুল থাকলে দ্রুত জানাতে অনুরোধ করেছেন কমিশনার। কমিশনের দরজা সবসময় খোলা আছে'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা। ...Read More

.