জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার বিকেলে ভারত পকিস্তানের বিরুদ্ধে কড়া কোনও ঘোষণা করার আগেই এল সংঘর্ষবিরতির খবর। প্রথম ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে জানালেন ভারত ও পাকিস্তান সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে। তার কিছুক্ষণ পরেই বিদেশ সচিব বিক্রম মিশ্রি ঘোষণা করেন ভারত ও পাকিস্তান সংঘর্ষবিরতি চুক্তিতে রাজি হয়েছে। সংঘর্ষবিরতির বিষয়টি দুদেশের মধ্যে আলোচনার মাধ্যমে হয়েছে। বিকেলে পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমওকে ফোন করেন। দুদেশের মধ্যে কথা বলে ঠিক হয়েছে দুই দেশ জল, স্থল, আকাশে কোনও হামলা হবে না। আর ওই ঘোষণার পর ঘণ্টা তিনেক কাটতে না কাটতেই শ্রীনগরে শোনা গেল বিস্ফোরণের শব্দ। ট্যুইট করে এমনটাই জানালেন জম্মু ও কাশ্মীরের মুখ্য়মন্ত্রী ওমর আবদুল্লা। সীমান্তরক্ষী বাহিনীকে জবাব দিতে বলল কেন্দ্র।
Add Zee News as a Preferred Source
ওমর আবদুল্লা এক ট্যুইটে লেখেন, 'সংঘর্ষবিরতির কী হল? গোটা শ্রীনগরজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।' ওই ট্যুইটের কিছুক্ষণ পরেই ফের একটি ট্যুইট করে ওমর আবদুল্লা লেখেন, এটা কোনও সংঘর্ষবিরতি নয়। শ্রীনগরে এয়ার ডিফেন্স ইউনিট সক্রিয় হল।
জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর ওই ট্যুইটের পরপরই অনেকে ট্যুইট করে দাবি করতে থাকেন শ্রীনগরের আকাশে ড্রোন উঠছে। সক্রিয় অ্যন্টি এয়ারক্রাফট গান। বিকানেরে ব্ল্যাক আউট হয়ে যায়। কচ্ছে ড্রোন উঠছে বলে দাবি করা হয়।
অন্যদিকে, লুধিয়ানার জেলা কমিশনার বলেন, এনিয়ে ভয় পাওয়ার কিছু নেই। পরিস্থিতি অনুযায়ী শহরে ব্ল্যাকআউট করা হবে। জেলা প্রশাসন ও সেনা এনিয়ে সিদ্ধান্ত নেবে।
আরও পড়ুন-মঙ্গল ভুলে আপাতত ফাইটার জেট চালান! গগনযান মহাকাশযাত্রীকে তড়িঘড়ি ডাক বায়ুসেনার!
আরও পড়ুন-মিথ্যের ফেরিওয়ালা, নির্লজ্জ পাকিস্তান হানা দিল জম্মু বিমানবন্দরে! বিস্ফোরণের আওয়াজ...
পাতিয়ালার ডিসি বলেন, এখনও উদ্বেগের কোনও কারণ নেই। অমৃতসরের ডিসি বলেন, শোনা যাচ্ছে সীমান্তে সংঘর্ষবিরতি লঙ্ঘন করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব। প্রয়োজন ব্ল্যাকআউট করব। বাড়ির মদ্যেই থাকন। বাইরে বর হবেন না। এই ড্রিল আমরা বহুবার করেছি। তবে আতঙ্কিত হবেন না।
এদিন ট্রাম্প টুইটে বলেন, রাতে লম্বা আলোচনা হয়েছে আমেরিকার সঙ্গে। তার পরেই ভারত ও পাকিস্তানে দুই পক্ষেই আসু যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে। বাস্তববোধ ও সময় উপযোগী এই সিদ্ধান্তের জন্য দুদেশকেই স্বাগত জানাচ্ছি। অন্যদিকে, পাক বিদেশমন্ত্রী ইশাক দার জানিয়েছেন, তিনি সংঘর্ষ বিরতিতে সম্মত।
অন্যদিকে, পাক বিদেশমন্ত্রী ইসাক দার বলেন, ভারত ও পাকিস্তান সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তান সবসময় শান্তি ও এই অঞ্চলের নিরাপত্তার পক্ষে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)