জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০ কোটির ঋণের বোঝা নিয়ে প্রায় পালিয়েই বেড়াচ্ছিলেন পরিবারটি। কিন্তু শেষরক্ষা হল না। পঞ্চকুলার মিত্তর পরিবারের (Panchkula suicide case) কাহিনি এক ঝটকায় মনে করিয়ে দিচ্ছে ট্যাংরার দে-পরিবারের ঘটনা। আত্মীয়রা সব কোটি কোটি টাকার মালিক হওয়া সত্বেও কোনও রকম সাহায্য করেনি। তারপরেই গোটা পরিবার একসঙ্গে মৃত্যুর পথ বেছে নেয়।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন, Digha Jagannath Temple: দীঘায় বিরাট হিট জগন্নাথ মন্দির, প্রমাদ গুনছে পুরী! জগন্নাথধামের পেটেন্ট নিতে এবার ছুটছে ওড়িশা...
গাড়ি ভিতর বিষ খেয়ে মারা যান ছ’জন। গাড়ির বাইরে মারা যান পরিবারের কর্তা, ৪২ বছর বয়সি প্রবীণ মিত্তল। বাগেশ্বর ধামে ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে সকলে আত্মঘাতী হন বলে জানা গিয়েছে। আচমকা একটি বাড়ির সামনে দীর্ঘক্ষণ গাড়ি দাঁড়িয়ে থাকায় স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়।
গাড়ির ভিতরে একাধিক মানুষের উপস্থিতি দেখে খবর দেওয়া হয় পুলিসে। পুলিস তাদের অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, মৃত বলে ঘোষণা করা হয়েছে। তাদের মামাতো ভাই সংবাদমাধ্যমকে জানান, ব্যবসায় লোকসানের জেরে প্রায় ২০ কোটি টাকার ঋণে জড়িয়ে পড়ে পরিবারটি। যার জেরেই এই ঘটনা।
স্থানীয়রা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে চেপে ধরলে বলেন, তিনি প্রবীণ মিত্তল। তিনি জানান, বাগেশ্বর ধাম থেকে ফিরছিলেন। কিন্তু হোটেল মেলেনি। তাই পরিবারের সকলে মিলে গাড়িতেই রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন।
গাড়ি অন্যত্র সরিয়ে নিয়ে যেতে বললে রাজিও হন প্রবীণ। কিন্তু গাড়ির দরজা খুলেই বিপত্তি। ভেতর থেকে একটা কটূ গন্ধ নাকে আসে। আর দেখা যায় ছয় জন একে অপরের উপর বমি করেছেন। এরপরই চাপে সমস্ত কথা স্বীকার করেন প্রবীণ।
স্থানীয় সূত্রে খবর, তিনি বলেন, আর ৫ মিনিটের মধ্যে আমি মারা যাব। কারণ আমিও বিষ খেয়েছি। জানা যায়, হিমাচল প্রদেশে প্রবীণের একটি স্ক্র্যাপ কারখানা ছিল। তবে ব্যাঙ্কের ঋণ শোধ করতে না পারায় তা বাজেয়াপ্ত হয়ে যায়। দেনার জেরেই হিসার ছেড়ে পঞ্চকুলায় চলে আসে পরিবারটি।
এমনকি উদ্ধার হওয়া চিঠিতে আত্মহত্যার কারণ উল্লেখ করে গিয়েছেন প্রবীণ। শুধু তা-ই নয়, গোটা ঘটনার জন্য নিজেকেই দায়ী করেছেন তিনি। তাঁর শ্বশুরবাড়ির লোককে যেন কোনও ভাবে এই ঘটনায় জড়ানো না হয়, তা-ও উল্লেখ করে গিয়েছেন প্রবীণ।
আরও পড়ুন, Jyoti Malhotra: ১ নয় মোট ৪! ISI-চর জ্যোতির 'কানেকশন' দানিশ ছাড়া আরও ৩ এজেন্টের সঙ্গে! তাদের নাম...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)