জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাবার মৃত্যুতে ওয়ার্ক ফ্রম হোম (Work from Home) চেয়েছিলেন এক আইটি কর্মী (IT Worker)। কিন্তু তাঁকে সেই অনুমতি তো দেওয়া হয়-ই-নি। বরং উলটে কর্মক্ষেত্রে অত্য়ন্ত অমানবিক উদাসীন ব্যবহারের সম্মুখীন হন তিনি। পিতৃহারা ওই আইটি কর্মীকে (Indian techie) বলা হয়, 'নিয়মকাজ করো। রীতি-আচার শেষে অফিস জয়েন করো।'
Add Zee News as a Preferred Source
রেডিটে একটি পোস্ট করে তাঁর এই অভিজ্ঞতার কথা জানিয়েছেন ওই আইটি কর্মী (IT Worker)। তিনি লিখেছেন, বাবাকে হারানোর পর শোক কাটিয়ে ওঠার লড়াই লড়ছেন তিনি। এই পরিস্থিতিতে তিনি এক ওয়ার্ক ফ্রম হোমের (WFH) জন্য অনুরোধ করেছিলেন বেশ কিছুদিনের জন্য। কিন্তু তাঁর সেই অনুরোধ প্রত্যাখ্যান করে তাঁকে জানানো হয় যে 'আচার-অনুষ্ঠান শেষ করে অফিসে ফিরে আসুন।'
ওই আইটি কর্মী আরও লিখেছেন, 'আমার বাবা এক সপ্তাহ আগে মারা যান। তার আগে আমার বাবা হাসপাতালে ভর্তি ছিলেন। সেজন্য আমি ৫ দিনের ছুটি ও এক সপ্তাহ ওয়ার্ক ফ্রম হোম নিয়েছিলাম। এখন পারলৌকিক ক্রিয়ার আচার-অনুষ্ঠানগুলি করছি। আমার মা শহরে একা থাকেন বলে, আমি আরও এক মাসের ওয়ার্ক ফ্রম হোম চেয়েছিলাম। বাড়ি থেকে কাজ করতে চেয়েছিলাম। কিন্তু ম্যানেজার সেই অনুরোধে সাড়া দেননি।'
ওই আইটি কর্মী জানিয়েছেন, তিনি এরপর তাঁর ম্যানেজারকে ফোনও করেন। কিন্তু ম্যানেজার ফোন ধরেননি। বর্তমানে একটি আইটি কোম্পানিতে ওই যুবক ক্লায়েন্ট পরিষেবার সঙ্গে যুক্ত।
আরও পড়ুন, Hasin Jahan: খুনের চেষ্টায় অভিযুক্ত হাসিন জাঁহা, এমনকি শামির মেয়েও! প্রতিবেশীকে নির্মম আক্রমণ, দেখুন সেই ভিডিয়ো...
আরও পড়ুন, IndiGo Flight Emergency Landing: মাঝ-আকাশেই বিকল ইঞ্জিন! পাইলট পাঠালেন 'PAN-PAN'! ১৯১ জন যাত্রী নিয়ে ইন্ডিগো বিমান...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)