Train Fire: চলন্ত এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন, টের পেতেই হাড়হিম অবস্থা যাত্রীদের! সঙ্গে সঙ্গেই চালক....

Swarn Nagari Express Fire: ট্রেনটি থামার সঙ্গে সঙ্গেই রেলকর্মীরা আগুন নেভাতে শুরু করেন। অগ্নিনির্বাপক যন্ত্র এবং হাতের কাছে থাকা অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে   

সিকান্দর আবু জ়াফর | Updated By: Feb 8, 2026, 04:19 PM IST
Train Fire: চলন্ত এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন, টের পেতেই হাড়হিম অবস্থা যাত্রীদের! সঙ্গে সঙ্গেই চালক....

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক্সপ্রেস ট্রেনে ভয়ংকর আগুন। আতঙ্কে হাড়হিম যাত্রীদের। রবিবার সকালে জয়সলমেরে আগুন লেগে গেল স্বর্ণ নগরী এক্সপ্রেস-এ। ট্রেনটি দিল্লি থেকে জয়সলমের যাচ্ছিল। ভালো খবর হল, খুব দ্রুত আগুন নিভিয়ে ফেলেন রেলকর্মীরা। এখনওপর্য়ন্ত পাওয়া খবর, কোনও যাত্রী আহত হননি।

Add Zee News as a Preferred Source

অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে জয়সলমেরের যেথা চন্দান স্টেশনে। রেল সূত্রে খবর, বিপদ টের পেয়েই রেন চালক উপস্থিত বুদ্ধি কাজে লাগান এবং দ্রুত একটি নিরাপদ জায়গায় ট্রেনটি থামিয়ে দেন। এর ফলে এক বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, ট্রেনটি থামার সঙ্গে সঙ্গেই রেলকর্মীরা আগুন নেভাতে শুরু করেন। অগ্নিনির্বাপক যন্ত্র এবং হাতের কাছে থাকা অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যেই তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। ট্রেনের ভেতরে থাকা যাত্রীরা কিছুক্ষণের জন্য ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলেন। রেল কর্মকর্তা আরও বলেন, আগুন পুরোপুরি নেভানোর পর ট্রেনটি পুনরায় জয়সলমেরের উদ্দেশ্যে রওনা দেয়। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

আরও পড়ুন-আরএসএসের অনুষ্ঠানে হাজির সলমান, ভাইজানে মুগ্ধ সংঘ প্রধান

আরও পড়ুন-র‍্যাট হোল খনির ভয়ংকর বিস্ফোরণে মৃত ২৭, খোঁজ মিলছে না কমপক্ষে ৭০ শ্রমিকের...

উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে, গত ১৪ জানুয়ারি পোখরান রেলওয়ে স্টেশনে সবরমতী এক্সপ্রেসের একটি কোচে আগুন লেগেছিল। ট্রেনটি ছাড়ার ঠিক আগমুহূর্তে এই ঘটনা ঘটে। ট্রেনটি যখন প্ল্যাটফর্মে ছিল, তখন একটি কোচ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ট্রেনের আগুন দেখে স্টেশনে উপস্থিত রেলকর্মী ও নিরাপত্তাকর্মীরা দ্রুত ব্যবস্থা নেন। অনেক চেষ্টার পর অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুন নেভানোর পর রেল কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত কোচটি ভালোভাবে পরীক্ষা করেন। প্রাথমিক নিরাপত্তা পরীক্ষার পর ট্রেনটিকে গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার অনুমতি দেওয়া হয়। সেই দুর্ঘটনায়ও কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author
.