Benras Hidu University: কোনওমতে প্রাণে বাঁচলেন আক্রান্ত অধ্যাপক। হামলায় দুটি হাত ভেঙেছে তাঁর। চাঞ্চল্য় বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঠিক যেন সিনেমা। চাকরি হারিয়ে 'প্রতিশোধ'। ক্যাম্পাসেই ভাড়াটে খুনিকে দিয়ে উত্তরসূরীকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করলেন বেনারস হিন্দু বিশ্ববিদ্য়ালয়ের প্রাক্তন বিভাগীয় প্রধান! কোনওমতে প্রাণে বাঁচলেন আক্রান্ত অধ্যাপক। হামলায় দুটি হাত ভেঙেছে তাঁর।
পুলিস সূত্রে খবর, অভিযুক্তের নাম বুদাতি ভেঙ্কটেশ লু। বেনারস হিন্দু বিশ্ববিদ্য়ালয়ের তেলুগু বিভাগের প্রধান ছিলেন তিনি। কিন্তু ভেঙ্কটেশের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তেলুগু বিভাগেরই অধ্যাপক চল্লা শ্রীরামচন্দ্র মূর্তি। এরপর চাকরি থেকে বরখাস্ত করা হয় বিভাগীয় প্রধানকে। যিনি অভিযোগ করেছিলেন, তিনিই বিভাগীয় প্রধানের দায়িত্ব পান।
গত ২৮ জুলাই বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে তেলুগু বিভাগের বিভাগের প্রধান অধ্যাপক মূর্তির উপরে হামলা হয়। তাঁকে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। বেনারসের দাফি এলাকায় পুলিসের সঙ্গে গুলিতে আহত হন হামলাকারী প্রমোদ কুমার ওরফে গণেশ পাসি। পুলিস সূত্রে খবর, গণেশকে জেরা করার ভেঙ্কটেশের ষড়যন্ত্রের বিষয়টি সামনে আসে। স্রেফ ভাড়াটে খুনি নয়, এই হামলার চালানোর জন্য অন্য বিশ্ববিদ্যালয়ের অধ্য়াপক , গবেষক-সহ সহযোগীদের নাকি নিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করে ফেলেছিলেন অভিযুক্ত অধ্যাপক!
এর আগে, তেলেঙ্গানার নারায়ণপেট জেলা থেকে প্রাক্তন গবেষক ভূতপুর ভাস্কর ও জৌনপুর থেকে বেদান্তভূষণ মিশ্র নামে আরও দু'জনকে গ্রেফতার পুলিস। পুলিসের দাবি, এই হামলায় সমণ্বয়কারীর ভূমিকায় ছিলেন তাঁরা। কাশীর এডিসিপি টি সারভানন জানিয়েছেন, ২০১৬ সাল থেকে ভেঙ্কটেশের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেছে ভাস্কর। পরবর্তীকালে তাঁর সঙ্গে পরিচয় হয় কাইমুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কাসেম বাবুর সঙ্গে। তিনি মূর্তির বিরুদ্ধে প্রতিশোধ নিতে প্ররোচনা দেন বলে অভিযোগ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)