Chhattisgarh: প্রাক্তন মুখ্যমন্ত্রীর দুয়ারে ইডি! কোটি কোটি টাকার আবগারি দুর্নীতিতে তুলে নিয়ে গেল ছেলেকে...

Bhupesh Baghel Son Arrested: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে। সাতসকালে বাঘেল বাড়িতে হানা দেয় তদন্তাকারী দল। কয়েক ঘণ্টা তল্লাশির সময় ভূপেশপুত্র চৈতন্যকে বাড়ি থেকেই গ্রেফতার করে ইডি।

সৌমিতা খাঁ | Updated By: Jul 18, 2025, 02:37 PM IST
Chhattisgarh: প্রাক্তন মুখ্যমন্ত্রীর দুয়ারে ইডি! কোটি কোটি টাকার আবগারি দুর্নীতিতে তুলে নিয়ে গেল ছেলেকে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুলিসের জালে ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলের ছেলে। কোটি কোটি টাকার আবগারি দুর্নীতি মামলায় জড়িয়ে ভূপেশপুত্র। জানা গিয়েছে, শুক্রবার সকালে বাঘেল বাড়িতে প্রায় কয়েক ঘণ্টা ধরে তল্লাশি চালায় ইডি। তারপরই তাকে গ্রেফতার করা হয়।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:Elephant Death: দুই শাবক-সহ তিন হাতির মৃত্যু! দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ল ১০০ মিটার দূরে...

আবগারি কেলেঙ্কারির আর্থিক পরিমাণ প্রায় ২,১৬১ কোটি টাকা। যার মধ্যে ভূপেশপুত্র চৈতন্য বাঘেল অন্যতম অভিযুক্ত। যদিও অন্যদিকে ভূপেশ বাঘেল এই তল্লাশি ও ছেলের গ্রেফতারিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তিনি অভিযোগ করেন যে, এটি বিরোধীদের হেনস্থা করার একটি প্রচেষ্টা।

চৈতন্য বাঘেলকে ভিলাইয়ে তাঁর বাসভবন থেকে কেন্দ্রীয় তদন্ত সংস্থার (ED) কর্মকর্তারা ভোরবেলা তল্লাশি চালানোর পর গ্রেফতার করে। কেন্দ্রীয় সংস্থার সূত্রের খবর,  তদন্তে প্রায় ১০০০ কোটি টাকা প্রতারণা শনাক্ত করা হয়েছে, যা আবগারি দুর্নীতির সঙ্গেই জড়িত বলে মনে করা হচ্ছে। আর্থিক তছরুপ বিরোধী ১৯ নম্বর ধারায় চৈতন্যকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:Bengal Weather Update: বৃষ্টির বিরতি! বাড়বে তাপমাত্রা, চূড়ান্ত ঘর্মাক্ত অস্বস্তিতে নাজেহাল হবে বাংলা...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলের গ্রেফতারিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ছত্তীশগঢ় রাজনীতিতে। ইডি এই মামলার মূল হোতা হিসাবে ওয়াসি লাখমার নাম শনাক্ত করেছে। ED-এর তদন্ত অনুযায়ী, ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে চালানো এই কেলেঙ্কারিতে কাওয়াসি লাখমা প্রতি মাসে বিপুল পরিমাণ নগদ অর্থ পেতেন, যা অবৈধ কমিশনের মাধ্যমে তৈরি করা Proceeds of Crime (POC) থেকে আদায় করা হতো। এই অর্থ মদের ব্যবসায় অবৈধ চুক্তি ও দুর্নীতির মাধ্যমে উপার্জিত হত।

এর পাশাপাশি ছত্তীশগঢ়ে মহাদেব বেটিং অ্যাপ ও আবগারি দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে প্রাক্তন মুখ্যমন্ত্রী। 

দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

...Read More

.