)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উপরাষ্ট্রপতির পদ থেকে আচমকাই ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। এবার তিনি পেনশনের জন্য আবেদন করলেন। প্রাক্তন উপরাষ্ট্রপতি হিসেবে নয়, বরং রাজস্থান বিধানসভার প্রাক্তন বিধায়ক হিসেবে। ২০১৯ সাল থেকে সেই পেনশন থমকে রয়েছে। রাজস্থান বিধানসভার সেক্রেটারিয়েটের তরফে বলা হয়েছে, ধনখড়ের আবেদন গ্রহণ করা হয়েছে। খুব শীঘ্রই সেই পেনশন চালু হয়ে যাবে।
১৯৯৩ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত কিষানগড় আসন থেকে রাজস্থান বিধানসভায় কংগ্রেস বিধায়ক ছিলেন জগদীপ ধনখড়। ২০২৯ সালে ধনখড় পশ্চিমবঙ্গের রাজ্য় হিসেবে নিযুক্ত হন। তার পর থেকেই তাঁর বিধায়কের পেনশন বন্ধ রয়েছে। এবছর ২১ জুলাই উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দেন ধনখড়। তার পরই তিনি এই বিধায়ক পেনশনের জন্য আবেদন করেছেন।
তথ্যবিজ্ঞ মহলের বক্তব্য়, যে তারিখ থেকে ধনখড় উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দিয়েছেন তার পর থেকে তাঁর পেনশন হিসেব হবে। রাজস্থান বিধানসভার বিধায়করা মাসে ৩৫০০০ টাকা পেনশন পান। প্রাক্তন বিধায়কের বয়স ৭০ পার হয়ে গেলে পেনশনের পরিমাণ ২০ শতাংশ বেড়ে যায়। ধনখড়ের বয়স এখন ৭৪। সেই অনুযায়ী তিনি পেনশন পাবেন ৪২০০০ টাকা। বস্তুতপক্ষে তিনি সাংসদ হিসবেও পেনশন পাবেন। লোকসভার প্রাক্তন সাংসদ হিসবে তিনি পেনশন পাবেন ৪৫০০০ টাকা প্রতি মাসে।
আর কী টাকা পেতে পারেন ধনখড়? প্রাক্তন উপরাষ্ট্রপতি তাঁর বাড়িভাড়া, স্টাফ ও চিকিত্সার খরচ দরুন মাসে পাবেন ২ লাখ টাকা। তবে যতদিন ধনখড় পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন ততদিনের জন্য তিনি পেনশন পাবেন না।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)