জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দু'মাস ধরে নিখোঁজ ছিল বউমা। শ্বশুরবাড়ির দাবি, বউমা পালিয়ে গিয়েছে। শুক্রবার সকালে শ্বশুরবাড়ির সামনে ১০ ফুট গভীর থেকে উদ্ধার হয় ২৪ বছরের তনুর দেহ। হাড়হিম ঘটনাটি ঘটে, হরিয়ানার ফরিদাবাদে।
Add Zee News as a Preferred Source
জেসিবি এক্সকাভেটরের সাহায্য মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিস। অভিযোগ তির শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে। উত্তর প্রদেশের ফিরোজাবাদ জেলার বাসিন্দা তনু কুমারকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ ওঠে। অপরাধ ঢাকতে শ্বশুরবাড়ি লোকেরা বলে বউমা পালিয়ে গিয়েছে।
আরও পড়ুন:Alive Daughter's Last Rites: মুসলিম ছেলেকে বিয়ে আদরের কন্যার! সেই রাগে জীবিত মেয়েরই শ্রাদ্ধ করলেন স্বয়ং মা...
পুলিস সূত্রে জানা গিয়েছে, তনুর শ্বশুরবাড়িতে চার সদস্য- তাঁর স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং আরেকজন নিকটাত্মীয়। ইতোমধ্যে তারা চারজনই পুলিসি হেফাজতে। তাদের খুব তাড়াতাড়ি গ্রেফতার করা হবে।
ডেপুটি কমিশনার অফ পুলিস (ডিসিপি) সেন্ট্রাল উষা কুণ্ডু জানিয়েছেন যে, এক সপ্তাহ আগে এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে, গর্ত থেকে খোঁড়া হয় এবং তনুর মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার ধরণ দেখে পুলিসের ধারণা যে, এটা একটি পরিকল্পিত খুন।
পুলিস ইতোমধ্যেই আশেপাশের সিসিটিভি ফুটেজ এবং কল রেকর্ড খতিয়ে দেখছে। তনুর বোন প্রীতি অভিযোগ করেছে যে, ২০২৩ সালে তনুর বিয়ের হয়। তারপর থেকে তনুর শ্বশুরবাড়ি লোকেরা তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত।
আরও পড়ুন:Uttar Pradesh: প্রেমিককে কুপিয়ে নৃশংস খুন! কয়েকদিন পরই প্রেমিকাকেও পাওয়া গেল...
প্রীতির দাবি, তনুর স্বামী অরুণ ও তার পরিবার বিয়ের কিছুদিন পরেই সোনা ও টাকার দাবি করতে শুরু করে। গত ২৩ এপ্রিল শ্বশুরবাড়ি অভিযোগ করে যে তনু বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। তারপর তাদের মনে সন্দেহ জাগলে পুলিসের কাছে দ্বারস্থ হয় তনুর পরিবার।
অন্য়দিকে, তনুর শ্বশুরবাড়ি এলাকার প্রতিবেশীরা জানায় তনুর শ্বশুর এপ্রিল একটি গর্ত খুঁড়ছিলেন। এবং তিনি তখন দাবি করেছিলেন, বাড়িতে ড্রেনেজ ব্যবস্থা নেই, তাই গর্ত করা হচ্ছে। পরে গর্তটি দ্রুত ঢেকে ফেলা হয় এবং কংক্রিট স্ল্যাব বসানো হয়। কিন্তু সেই সময় তাদের বউমা তনুকে দেখা যায়নি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)