Father kills Daughter: ১-৫০ পর্যন্ত লিখতে পারেনি ৪ বছরের মেয়ে! সেই রাগে মারতে মারতে মেরেই ফেলল বাবা...

Child Violence: ১-৫০ অবধি সংখ্যা লিখতে না পারায় চার বছরের মেয়েকে বেধড়ক মার। আর সেই মারেই মৃত্যু হল একরত্তির। সন্ধ্যে মা এসে দেখেন, নিথর অবস্থায় পড়ে আছে মেয়ে।

সৌমিতা খাঁ | Updated By: Jan 24, 2026, 02:39 PM IST
Father kills Daughter: ১-৫০ পর্যন্ত লিখতে পারেনি ৪ বছরের মেয়ে! সেই রাগে মারতে মারতে মেরেই ফেলল বাবা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রোজের মতই মেয়েকে পড়াতে বসেছিল বাবা। কিন্তু সেদিন ভয়ংকর ট্যাজেডিতে পরিণত হল। মাত্র চার বছরের মেয়েকে পিটিয়ে মেরে ফেলল বাবা। ইতোমধ্যেই অভিযুক্ত বাবা কৃষ্ণা জয়সওয়ালকে(৩০) আটক করেছে।

Add Zee News as a Preferred Source

কৃষ্ণা জয়সওয়াল উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার খেরাটিয়া গ্রামের বাসিন্দা। সে তার পরিবার নিয়ে ফরিদাবাদের একটি ভাড়া বাড়িতে ছিল। স্বামী-স্ত্রী দুজনেই প্রাইভেট কোম্পানিতে কাজ করেন। স্ত্রী যখন দিনের বেলা কাজে যেতেন, তখন কৃষ্ণা তাদের চার বছরের মেয়েকে দেখাশোনা করত, পড়াশোনা করাত। ২১ জানুয়ারিও প্রত্যেকদিনের মতই সবকিছু চলছিল।

আরও পড়ুন:Kamaal R Khan Arrested: সাংঘাতিক অভিযোগ! বাড়ি থেকে গ্রেফতার বলিউডের বির্তকিত-জনপ্রিয় অভিনেতা...

বাবার হাতে খুন একরত্তি:
পুলিস জানিয়েছে, ঘটনার দিন কৃষ্ণা তার মেয়েকে ১-৫০ পর্যন্ত সংখ্যা লেখার জন্য বলে। কিন্তু মেয়ে সেই কাজ করতে ব্যর্থ হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়ে কৃষ্ণা। বেধড়ক মারধর করে ফুটফুটে মেয়েকে। আর সেই আঘাত প্রাণঘাতী হয়ে উঠেছিল ওই একরত্তির। মা কাজ ফিরে দেখে, মেয়ে নিথর অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে তিনি পুলিসকে খবর দেন।  সেক্টর ৫৮ থানা থেকে পুলিস ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।

ঘটনার তদন্ত:
ঘটনার মামলা রুজু করা হয়েছে। এবং অভিযুক্তকে আরও তদন্তের জন্য পুলিস রিমান্ডে নেওয়া হয়েছে, ফরিদাবাদ পুলিস মুখপাত্র জানিয়েছেন। পোস্টমর্টেমের পর মৃতদেহ পরিবারের কাছে দেওয়া হয়েছে। পুলিস ঘটনার বিস্তারিত জানার জন্য তদন্ত করছে, তবে এখনও আরও কিছু বলা হয়নি। এই ঘটনা শিশু সুরক্ষা ও বাবা-মায়েরর দায়িত্ব নিয়ে আলোচনা শুরু করেছে। ফরিদাবাদ পুলিস সবাইকে শিশু নির্যাতন সম্পর্কে জানাতে বলেছে এবং তারা দ্রুত তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছে।

আরও পড়ুন:Beldanga Unrest: খুন-ই হননি বেলডাঙার সেই পরিযায়ী শ্রমিক! ময়নাতদন্তের রিপোর্টে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

...Read More

.