Bengaluru Stampede: বেঙ্গালুরুর বিজয় উল্লাসে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, কোন গুজবে এমন হুড়োহুড়ি জনতার

Chinnaswami Stadium stampede: পুলিস জনতাকে নিয়ন্ত্রণে ব্যর্থ। শহরের মধ্যে ভিক্ট্রি প্যারেডের অনুমতি দিলে এমনটা হত না, এমনটাই বলছেন অনেকে

সিকান্দর আবু জ়াফর | Updated By: Jun 5, 2025, 10:13 AM IST
Bengaluru Stampede: বেঙ্গালুরুর বিজয় উল্লাসে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, কোন গুজবে এমন হুড়োহুড়ি জনতার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল-এ আরসিবির জয়ের উত্সবে যোগ দিতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে ১১ জনের।  পদপিষ্ট হয়ে আহত হয়েছেন ৩০ জনেরও বেশি। বুধবার বিকেলে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টিডিয়ামের ভিতরে যখন বিজয় উল্লাস চলছে বাইরে তখন পদপিষ্ট হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছিলেন বহু মানুষ। এদের মধ্যে ১১ জন শেষপর্যন্ত আর লড়াই করতে পারেননি। ঘটনার দুঃখ প্রকাশ করেছেন বিরাট কোহলি। বলেছেন, অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা।

Add Zee News as a Preferred Source

কীভাবে এমন দুর্ঘটনা?

আরসিবির বিজয় উত্সবে যোগ দিতে এসেছিলেন কাতারে কাতারে মানুষ। সূত্রের খবর, ওইসময় আচমকা রটে যায় স্টেডিয়ামে ঢোকার জন্য ফ্রি টিকিট দেওয়া হচ্ছে। সেই টিকিট পাওয়ার জন্য শুরু হয়ে যায় হুড়োহুড়ি। কয়েক মিনিটের মধ্যে চিন্নাস্বামী স্টেডিয়ামের মেইন গেটে তাণ্ডব শুরু হয়ে যায় আরসিবি সমর্থকদের। পুলিসের হাতের বাইরে চলে যায় বিশৃঙ্খল জনতা। পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বৃষ্টি শুরু হওয়ায়। 

চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়েছে ১৩টি গেট ও ২১টি স্ট্যান্ড। এর মধ্য়ে ৯ ও ১০ নম্বর গোট নির্দিষ্ট করা ছিল ক্রিকেট অ্য়াসোসিয়েশনের মেম্বারদের জন্য। আরসিবির টিম বাস যে রাস্তায় স্টেডিয়ামে আসার কথা সেই রাস্তার পাশেই ছিল ৫,৬,৭,১৯ ও ২০ নম্বর গেট। এখানেই বেশি মানুষ জড়ো হয়েছিলেন।  গেট নম্বর ৭ এর কাছেই বেশি মানুষের মৃত্যু হয়েছে পায়ের চাপে।

স্টেডিয়ামে আসা অনেকে বক্তব্য, পুলিস জনতাকে নিয়ন্ত্রণে একেবারে ব্যর্থ। শহরের মধ্যে আরসিবি-র ভিক্ট্রি প্যারেডের অনুমতি দিলে এমন পরিস্থিতি হত না। অনেকে বলছেন, স্টেডিয়ামে পৌঁছতে দেরি হওয়ার কারণে তারা বেঁচে গিয়েছেন। পুলিস জনতাকে নিয়ন্ত্রণে কিছুই করতে পারেনি। অনেকে হুডে়াহুড়ি থেকে বাঁচতে গাছে উঠে পড়েন, কেউ বাসের মাথায়, কেউবা বিদ্যুতের খুঁটিতে। আহতদের অ্যাম্বুল্যান্সে তুলতেও হিমশিম খেতে হয় পুলিসকে। 

আরও পড়ুন-শুভেন্দু গড়ে ফের ফুটল ঘাসফুল! কাঁথিতে সমবায় নির্বাচনে এবার...

আরও পড়ুন-দক্ষিণের ৯ জেলায় আজ প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা, শুক্রবার থেকে বদলে যাবে আবহাওয়া

এদিকে মৃতদের পরিবার পিছু  ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে অনুষ্ঠানে আয়োজক কর্নাটকের ক্রিকেট সংস্থা। বিবৃতিতে উল্লেখ, 'প্রিয়জনকে হারানো পরিবারগুলির জন্য আরসিবি এবং কেএসসিএ যৌথ ভাবে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করছে। আমাদের আশা, শোকের সময় এই পদক্ষেপ তাঁদের জন্য কিছুটা সহায়ক হবে। তাঁরা হয়তো কিছুটা সান্ত্বনা পাবেন। এই ক্ষতিপূরণ কখনও মানুষের জীবনের মূল্য নির্ধারণ করতে পারে না। তেমন উদ্দেশ্যও নেই আমাদের। এই কঠিন সময়ে আমরা শুধু পরিবারগুলির পাশে থাকতে চাইছি। আশা করি আমাদের অবস্থান সকলে বুঝতে পারবেন'।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author
.