India Pakistan War: সেনার পশ্চিম কমান্ডের সঙ্গে বৈঠক সেনাপ্রধানের। সীমান্তের নিরাপত্তা পর্যালোচনা।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আপাতত সংঘর্ষবিরতি চলছে। কিন্তু পাকিস্তানকে বিশ্বাস নেই! ডিজিএমও স্তরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করা হলে, সেনা কমান্ডোদের প্রত্যাঘাতের ছাড়পত্র দিলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী।
আজ, রবিবার সেনাবাহিনীর তরফে এক্স হ্যান্ডেল পোস্টে জানানো হয়েছে, '১০ মে মধ্য পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতি ও পাকিস্তান ভারতের আকাশসীমা লঙ্ঘনের পর, সেনার পশ্চিম কমান্ডের সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান। সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন। পাকিস্তান যদি সংঘর্ষবিরতি লঙ্ঘন করলে, কমান্ডোর পাল্টা ব্যবস্থা নেওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন সেনাপ্রধান'।
OPERATION SINDOOR
— ADG PI - INDIAN ARMY (@adgpi) May 11, 2025
Consequent to the ceasefire and airspace violations on night of 10-11 May 2025, #GeneralUpendraDwivedi, #COAS reviewed the security situation with the Army Commanders of the Western Borders.
The #COAS has granted full authority to the Army Commanders for… pic.twitter.com/kyWGwePqN0
Consequent to the ceasefire and airspace violations by Pakistan, COAS General Upendra Dwivedi reviewed security situation and granted full authority to the Army Commanders to take counteraction in the kinetic domain against any violation of understanding reached vide DGMO talks… pic.twitter.com/54FTiRYPyr
— Ministry of Information and Broadcasting (@MIB_India) May 11, 2025
এদিকে বায়ুসেনার তরফে আবার জানানো হয়েছে, ভারতের 'অপারেশন সিঁদুর' এখনও শেষ হয়নি। এক্স হ্যান্ডেল পোস্টে উল্লেখ, অপারেশন সিঁদুর চলছে। তাই নিয়ম মতো এনিয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে কোনও গুজবে কান দেবেন না, কোনও খবর নিশ্চিত না হলে তা বিশ্বাস করবেন না। অত্যন্ত দক্ষতা ও পেশাদিত্বের সঙ্গে অপারেশন সিঁদুর চালানো হয়েছে। দেশের অখণ্ডতার কথা মাথায় রেখে অপারেশন চালিয়েছে সেনা।
এর আগে, গতকাল রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ভারত ও পাকিস্তান সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে। ভারতের বিদেশ দফতরের সচিব বিক্রম মিশ্রির অবশ্য দাবি, সংঘর্ষবিরতি নিয়ে পাকিস্তানের সঙ্গে কথা হয়েছে। পাকিস্তান তাতে সম্মত হয়েছে। সন্ধে ছটা নাগাদ সংঘর্ষবিরতির বিষয়টি স্পষ্ট হয়ে যায়। কিন্তু রাত নটা নাগাদ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক হ্যান্ডেলে এক পোস্টে লেখেন, 'এটা কী ধরনের সংঘর্ষবিরতি! শ্রীনগরের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে'। ফের নতুন করে জল্পনা শুরু হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)