জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অস্ট্রেলিয়ায় ভারতীয় ছাত্রের ওপর বর্ণবিদ্বেষী হামলা, অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে পার্কিং বিবাদকে কেন্দ্র করে হেনস্থার শিকার ছাত্র। পার্কিং নিয়ে বচসার জেরে ওই ছাত্রকে শারীরিক নির্যাতন ও বর্ণবিদ্বেষী গালিগালাজ করা হয়।
Add Zee News as a Preferred Source
ঘটনার সূত্রপাত:
২৩ বছর বয়সী চরণপ্রীত সিং, ওই ছাত্র তাঁর স্ত্রীর সঙ্গে শনিবার (১৯ জুলাই) রাতে শহরের আলোকসজ্জা দেখতে গিয়েছিলেন। কিনটোর এভিনিউ-এর কাছে তাদের গাড়ি পার্ক করার সময় পাঁচজন লোকের একটি দল তাদের ঘিরে ধরে। প্রত্যক্ষদর্শী এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, হামলাকারীরা তাকে 'ফা****ক অফ, ইন্ডিয়ান' (দূর হও, ভারতীয়) সহ বিভিন্ন বর্ণবাদী স্লোগান দিতে দিতে মারধর করছে। মনে করা হচ্ছে, তারা ধাতব কোনও গ্লাভস্ বা ধারালো বস্তু ব্যবহার করেছিল। হামলাকারীরা তাকে অজ্ঞান করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। কুৎসিত ভাষায় আক্রমণ করেন। ‘ভারতীয়’ বলে অপমান করে অস্ট্রেলিয়া ছাড়তে বলা হয়। তিনি প্রতিবাদ করায় ফল হয় আরও মারাত্মক। দল বেঁধে তাঁকে লাথি-ঘুষি মারতে থাকেন ওই যুবকেরা। মারের চোটে সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি।
ছাত্রের অবস্থা:
চরণপ্রীত সিং-এর মস্তিষ্কে আঘাত এবং মুখের একাধিক হাড় ভাঙার মতো গুরুতর আঘাত পেয়েছেন, হাসপাতাল থেকে তিনি জানিয়েছেন যে, ঘটনাটি একটি পার্কিং বিবাদ থেকে শুরু হয়েছিল, কিন্তু দ্রুত তা বর্ণবাদী হামলায় পরিণত হয়। তিনি বলেন, তারা শুধু মারতে শুরু করেছিল। শরীরের নানা জায়গায় ক্ষত রয়েছে তাঁর। লাথি-ঘুষি তো ছিলই, ধারালো কিছু দিয়েও চরণপ্রীতকে মারা হয়। তাঁরা মাথায় গুরুতর আঘাত লেগেছে। তিনি আরও বলেন,তারা এমনও বলেছেন যে, 'শরীরে সবকিছু পরিবর্তন করা যায়, কিন্তু গায়ের রঙ বদলানো যায় না।'
পুলিসের বক্তব্য:
সাউথ অস্ট্রেলিয়া পুলিস জানিয়েছে, তারা ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই ঘটনায় জড়িত সন্দেহে এনফিল্ডের ২০ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়েছে। বাকি হামলাকারীরা এখনও পলাতক রয়েছে এবং পুলিস সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। এই হামলার ঘটনা অ্যাডিলেডের ভারতীয় সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সাউথ অস্ট্রেলিয়ার প্রিমিয়ার পিটার মালিনাউসকাস এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং বলেছেন যে এ ধরনের ঘটনা 'আমাদের রাজ্যে একেবারেই অনভিপ্রেত।'
অনাবাসী ভারতীয়দের প্রতিক্রিয়া:
অন্য দিকে, এই ঘটনাকে কেন্দ্র করে অনাবাসী ভারতীয়দের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। অ্যাডিলেডে ভারতীয়দের একটি সংগঠন এই ঘটনার কড়া নিন্দা জানায়। প্রশাসনের কাছে তাদের আবেদন, বর্ণবিদ্বেষমূলক কোন কিছুর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। আর পড়াশোনার সূত্রে যারা বিদেশ থেকে অস্ট্রেলিয়া গিয়েছেন, তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করুক প্রশাসন।
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের রাস্তায় ফেলে এক ভারতীয়কে নগ্ন করে মারধরের অভিযোগ উঠল। তদন্ত শুরু করেছে সেখানকার পুলিশ। প্রাথমিক অনুমান, বর্ণবিদ্বেষ থেকে এই ঘটনা।
আরও পড়ুন: Who will be the next Vice President of India: সিঁদুর দৌত্ম্যের পুরষ্কার! ধনখড়ের ছেড়ে যাওয়া আসনে এবার কি শশী নাকি নাড্ডা না নীতিশ?
আরও পড়ুন: NewTown Crime Case: মোবাইলে পরপুরুষের সঙ্গে স্ত্রীর ঘনিষ্ঠ ছবি! 'শুধরে যা, না হলে...' এরপরই প্যান্টের বেল্ট দিয়ে গলায় ফাঁস! রাগেই ভয়ংকর খুন নিউটাউনে...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)