)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে এক ভিডিয়ো। যা দেখে রীতিমতো শিউরে উঠতে হয়। সেই উদ্বেগজনক ভিডিয়োতে দেখা যাচ্ছে ভিড়ঠাসা ট্রেনের কামরায় এক তরুণী শ্বাসকষ্টে ভুগছেন। সাহায্য করার বদলে আশেপাশের যাত্রীরা হাসাহাসি ও ভিডিয়ো রেকর্ড করছেন। এই ফুটেজ ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। পিক আওয়ারে যাত্রীদের নিরাপত্তা নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে।
ভিডিয়োতে দেখা যায়, গরম ও ভিড়ের মধ্যে দমবন্ধ অবস্থায় ওই তরুণী খোলা বাতাসের জন্য জানালা খোলার চেষ্টা করছে। কিছুটা স্বস্তি পেতে মুখে জল দিচ্ছে। কিন্তু তাঁকে সাহায্য করার পরিবর্তে উপস্থিত যাত্রীরা তাঁকে উপহাস করে। সহযাত্রীদের এই অসহানুভূতিশীল আচরণের তীব্র সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিয়োটি শেয়ার করে এক্স ইউজার লিখেছেন,"মেয়েটির প্রায় নিঃশ্বাস হয়ে যাচ্ছে, ভিড়ের চাপে ট্রেনের কামরায় ঠেসে ঢুকে পড়েছে এত মানুষ, সে কারণে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল মেয়েটির। অথচ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ভিড় তাঁকে দেখে হাসাহাসি করছে, বিদ্রুপ করছে। এমন আচরণকে আপনারা কী বলবেন?"
A girl was almost suffocated stampeded into a train coach and she was running out of breath.
— Woke Eminent (@WokePandemic) August 11, 2025
The crowd on the platform was laughing and mocking her.
What do you call such behavior?
Dear @AshwiniVaishnaw Ji @RailMinIndia @RailwaySeva
Every festival the surge at railway… pic.twitter.com/1UICJwx9YZ
পোস্টটিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রেল মন্ত্রক ও Railway Seva–কে ট্যাগ করে উৎসব মরসুমে ভিড় নিয়ন্ত্রণ করার অনুরোধ করেছে। ওই ইউজার বলেন, ভিড় বেশি এমন স্টেশনগুলোতে প্রবেশ সীমিত করা এবং পিক ট্রাভেল দিনগুলিতে সিআরপিএফের মতো নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হোক, যাতে অতিরিক্ত ভিড় রোধ করা যায় ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হয়। সেই ভিডিয়ো দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে রেলসেবা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)