জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গোয়ার রুশ খুনি’র ফোনে মিলল শতাধিক মহিলার ছবি! ধার করা টাকা ও একটি ‘রাবারের মুকুট’ নিয়ে বিরোধের জেরে তাঁর দুই মহিলা বন্ধুকে খুন করেছেন রুশ নাগরিক আলেক্সেই লিওনভ। নিহত দুই মহিলা এলেনা ভানেয়েভা ও এলেনা কাস্তানানোভা উভয়েই রুশ নাগরিক এবং অভিযুক্ত আলেক্সেই লিওনভের বন্ধু ছিলেন। এমনই দাবি করেছে গোয়া পুলিস।
Add Zee News as a Preferred Source
গোয়া পুলিস জানিয়েছে, নিহতদের মধ্যে এলেনা কাস্তানানোভা ছিলেন একজন ফায়ার ড্যান্সার। তিনি আলেক্সেইয়ের কাছ থেকে কিছু টাকা এবং একটি ফায়ার ক্রাউন ধার নিয়েছিলেন। ফায়ার ড্যান্সারদের মাথায় আগুন ধরানোর জন্য ব্যবহার করা হয় রাবারের তৈরি এই বিশেষ মুকুট। আলেক্সেই নিজেও একজন ফায়ারওয়ার্ক শিল্পী। অন্য মহিলা এলেনা ভানেয়েভাও তাঁর কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। তবে দু’জনের কেউই টাকা বা মুকুট ফেরত দেননি। এতেই ক্ষুব্ধ হয়ে আলেক্সেই আলাদা আলাদা দিনে, ১৪ ও ১৫ জানুয়ারি, তাঁদের নিজেদের ঘরেই গলা কেটে খুন করে বলে দাবি গোয়া পুলিসের।
গোয়া পুলিসের দাবি, খুনগুলো পূর্বপরিকল্পিত ছিল না। আলেক্সেই অত্যন্ত অবসেসিভ প্রকৃতির এবং খুব সহজেই উত্তেজিত হয়ে পড়তেন। খুনগুলোও হঠাৎ রাগের বশে করা “ট্রিগার্ড মার্ডার”। ঘটনার সময় অভিযুক্ত আলেক্সেই মাদকাসক্ত অবস্থায় ছিলেন কি না তা খতিয়ে দেখছে গোয়া পুলিস। জানা গিয়েছে, এলেনা ভানেয়েভা, পেশায় একজন বাবল আর্টিস্ট ছিলেন, ১০ জানুয়ারি গোয়ায় আসেন। অন্যদিকে কাস্তানানোভা গত বছরের ২৫ ডিসেম্বর থেকেই গোয়ায় ছিলেন এবং অভিযুক্ত আলেক্সেইয়ে সঙ্গেই ছিলেন। দু’জনেই ভারতের বিভিন্ন জায়গায় কাজ করতেন এবং প্রায়ই গোয়ায় যাতায়াত করতেন।
দীর্ঘমেয়াদি ভারতীয় ভিসা
আলেক্সেইয়ের দীর্ঘমেয়াদি ভারতীয় ভিসা ছিল। কাজের সূত্রে তিনি ভারতের বিভিন্ন শহরে থেকেছেন। প্রায়ই গোয়ায় যেতেন। গত ডিসেম্বরেই আবার গোয়ায় ফিরে আসেন। নানা রকম খুচরো কাজ করতেন, আর সারাদিন ঘুরে বেড়াতেন। কিন্তু গত প্রায় এক মাস ধরে তিনি কোনও কাজ করছিলেন না।
সিরিয়াল কিলার?
গোয়া পুলিস সূত্রে খবর, আলেক্সেই দাবি করেছে যে, সে এর আগেও সে ৫ জনকে খুন করেছে। যাদের সঙ্গে তার বিবাদ ছিল বলে দাবি। তাঁদের নামও বলে সে। কিন্তু পুলিস যাচাই করে দেখেছে, ওই ৫ জনই জীবিত আছেন।
অসমের এক মহিলার খুনের যোগ?
তবে গোয়ায় তৃতীয় এক মহিলা, অসমের বাসিন্দা মৃদুস্মিতা সাইকিয়ার মৃত্যুর সঙ্গেও আলেক্সেইয়ের কোনও যোগ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিস। ১২ জানুয়ারি মৃদুস্মিতাকে তাঁর বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃদুস্মিতা ও আলেক্সেই-ও দীর্ঘদিনের পরিচিত ছিলেন। বহুবার একসঙ্গে গোয়ায় এসেছিলেন। এমনকি ১১ জানুয়ারি, অর্থাৎ মৃত্যুর এক দিন আগে, দু’জনে একসঙ্গেই ছিলেন। তাই সন্দেহ গাঢ় হচ্ছে!
আরও পড়ুন, Vande Bharat Sleeper littered: ছিঃ! কোচের মেঝেয় প্লাস্টিক প্যাকেট-খাবারের উচ্ছিষ্ট! উদ্বোধনের পরই চরম 'নোংরা' নতুন বন্দে ভারত স্লিপার, ভাইরাল VDO-য় ক্ষোভ...
আরও পড়ুন, EPFO 3.0: EPFO-তে কর্মীদের জন্য এবার দারুণ সুবিধা! UPI দিয়েই তোলা যাবে PF-র টাকা... দিচ্ছে মোটা টাকা লাইফ ইনস্যুওরেন্সও...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)