LPG Crisis: এক বাড়িতে দুটো গ্যাস নয়, সিলিন্ডার ফেরানোর নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার

LPG Crisis: মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে জ্বালানি সংকট। এরই মধ্যে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র। পিএনজি থাকলে এলপিজি রাখা নিষিদ্ধ।

সৌমিতা খাঁ | Updated By: Mar 15, 2026, 10:56 AM IST
LPG Crisis: এক বাড়িতে দুটো গ্যাস নয়, সিলিন্ডার ফেরানোর নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এলপিজি সংকটে জ্বলছে গোটা দেশ। এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকা। বাড়িতে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস (PNG) সংযোগ থাকলে এখন থেকে আর রান্নার গ্যাসের (LPG) সিলিন্ডার রাখা যাবে না। শনিবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে টান পড়ার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:LPG Crisis: হাড়ি চড়ল না রাম রসোইতে, এলপিজি সংকটে খোদ অযোধ্যার রাম মন্দির

সরকারি নির্দেশ অনুযায়ী, যেসব বাড়িতে পিএনজি সংযোগ এবং এলপিজি সিলিন্ডার- উভয়ই রয়েছে, তাদের অবিলম্বে সিলিন্ডার সংযোগটি ফেরত দিতে হবে। এছাড়াও কোনও সরকারি তেল সংস্থার কাছ থেকে নতুন করে সিলিন্ডার রিফিল করা যাবে না। যাদের বাড়িতে পিএনজি আছে, তারা নতুন করে এলপিজি সংযোগের জন্য আবেদন করতে পারবেন না। এই নিয়ম লঙ্ঘন করলে তা বেআইনি বলে গণ্য হবে।

কেন এই সিদ্ধান্ত?
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল-আমেরিকা জোটের মধ্যে যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় জ্বালানি আমদানিতে সমস্যা হচ্ছে। ভারত তার মোট চাহিদার প্রায় ৬০% এলপিজি আমদানি করে, যার একটি বড় অংশ আসে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে। এই সরবরাহ স্বাভাবিক রাখতেই সরকার এই সাশ্রয়ী পদক্ষেপ নিয়েছে।

আরও পড়ুন:LPG Ship Nanda Devi Crosses Strait of Hormuz: মিটবে গ্যাসের আকাল: হরমুজ পার করে ৪৬ হাজার মেট্রিক টন LPG নিয়ে ফিরছে ভারতীয় নৌসেনা

তবে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিয়েছেন ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাতালি। তিনি জানিয়েছেন, ভারত ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বের খাতিরে কিছু ভারতীয় জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই 'শিভালিক' এবং 'নন্দা দেবী' নামে দুটি ভারতীয় এলপিজি জাহাজকে পার হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ২০২৬ সালের 'ইন্ডিয়া টুডে কনক্লেভ'-এ তিনি জানান, দুই দেশ এই কঠিন সময়ে একে অপরকে সহযোগিতা করছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

About the Author

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

...Read More

.