)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুইগি, জ্যোমাটোর (Zomato, Swiggy) মাধ্যমে অর্ডার করেন খাবার? জানেন কত টাকা বেশি গুনছেন? জিএসটি সংস্কারের পর সেই খরচের পরিমাণ বেড়েছে বই কমেনি। সম্প্রতি, কোয়েম্বাটোরে এক সুইগি গ্রাহকের অভিযোগে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। তিনি দাবি করেছেন, সুইগির মাধ্যমে খাবার অর্ডার করতে গিয়ে তাকে প্রায় ৮০ শতাংশ বেশি খরচ করতে হয়েছে, অথচ একই খাবার মাত্র দুই কিলোমিটার দূরের রেস্তরাঁ থেকে সরাসরি কিনলে অনেক সস্তায় পাওয়া যেত।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ ডেলিভারি অ্যাপগুলোর বাড়তি সার্ভিস চার্জ ও ট্যাক্স নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, আবার কেউ বলেছেন যে এটি মূলত সুবিধা ও সময় বাঁচানোর খরচ, যা প্রত্যেক গ্রাহকের নিজের সিদ্ধান্তে নির্ভর করে। কোয়েম্বাটোরের ওই ব্যবসায়ী সুইগির বিলের স্ক্রিনশট শেয়ার করে জানান, তিনি ১০টা পরোটা, চিকেন ৬৫, চারটা চিকেন ললিপপ আর দুই প্লেট চিকেন ঠোক্কু বিরিয়ানি অর্ডার করেছিলেন। ডেলিভারি ও প্ল্যাটফর্ম চার্জসহ তার মোট খরচ দাঁড়ায় ₹১,৪৭৩।
Hey @Swiggy, please explain. Why does ordering food in the app, 81% expensive than buying the same food from the same outlet, just 2kms away. Is this the real cost of convenience ? The extra that I have to pay to get the food delivered is INR 663. pic.twitter.com/rvLghtJJ3H
— Sunder (@SunderjiJB) September 7, 2025
কিন্তু একই খাবার সরাসরি রেস্তোরাঁ থেকে কিনলে তার খরচ হতো মাত্র ₹৮১০। দামের বিশাল পার্থক্য- পরোটা: অফলাইনে ₹২০, সুইগিতে ₹৩৫চিকেন ৬৫: অফলাইনে ₹১৫০, সুইগিতে ₹২৪০, চিকেন ললিপপ: অফলাইনে ₹২০০, সুইগিতে ₹৩২০, বিরিয়ানি: অফলাইনে ₹১৪০, সুইগিতে ₹২৩০ অর্থাৎ, অফলাইনের তুলনায় সুইগিতে দামের পার্থক্য গড়ে ৫০–৮০% বেশি।
এই তুলনা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তোলেন, এত বিশাল পার্থক্য কি শুধুই “সুবিধার মূল্য”? আবার কেউ কেউ যুক্তি দেন, এতে রেস্তোরাঁ ও প্ল্যাটফর্ম দুই পক্ষেরই সার্ভিস চার্জ যুক্ত থাকে, যা মূল দামে বাড়তি চাপ সৃষ্টি করে। প্রসঙ্গত, ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে GST ২.০, আর তার ফলেই খাবার ডেলিভারির ক্ষেত্রে গ্রাহকদের সামনে তৈরি হয়েছে নতুন ট্যাক্সের ফারাক ।
তাই গ্রাহক সরাসরি রেস্তোরাঁর অ্যাপ বা ওয়েবসাইট থেকে অর্ডার করলে কেবলমাত্র ৫% GST দিতে হবে। এমনকি Zomato বা Swiggy-তে অর্ডার দিলেও, নিজস্ব ডেলিভারি ব্যবহারের কারণে অতিরিক্ত ১৮% GST লাগবে না। কারণ Swiggy বা Zomato দিয়ে লোকাল রেস্তোরাঁ থেকে অর্ডার করলে গ্রাহককে ৫% + ১৮% = ২৩% পর্যন্ত GST গুনতে হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)