)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছুরি দেখিয়ে বোনকে ধর্ষণ দাদার! একবার, দু-দুবার! ধর্ষণের পর বর্বর দাদা বোনের শরীরের বিভিন্ন জায়গা সিগারেটের ছ্যাঁকায় পুড়িয়েও দেয়। বোনের প্রেমের সম্পর্কে আপত্তি ছিল দাদার। সেই কারণেই স্ত্রীর অনুপস্থিতিতে বোনকে ধর্ষণ করে দাদা!
ভয়ংকর এই ঘটনাটি ঘটেছে গুজরাটের ভাবনগর জেলায়। অভিযোগ, ২৯ বছর বয়সী দাদা ছুরি দেখিয়ে নিজের ২২ বছরের বোনকে ব্ল্যাকমেইল ও ধর্ষণ করে। দেড় মাসের মধ্যে বোনকে দুবার ধর্ষণ করে অভিযুক্ত দাদা। প্রথমে ১৩ জুলাই, তারপর ২২ অগাস্ট। অভিযোগ, নির্যাতিতা তখন বাড়িতে একা ছিলেন, সেই সময় অভিযুক্ত দাদা ছুরি দেখিয়ে তাকে ধর্ষণ করে। তারপর বোনের শরীরে সিগারেটের ছ্যাঁকাও দেয়।
এরপরই নির্যাতিতা তরুণী ১৮১ হেল্পলাইন নম্বরে ফোন করেন। ফোন পেয়ে তাঁকে তালাজা থানায় নিয়ে যাওয়া হয়। যেখানে তিনি তাঁর দাদার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিস অভিযুক্ত দাদাকে গ্রেফতার করেছে। পুলিস জানিয়েছে, ২২ বছরের ওই তরুণীর গ্রামেরই এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। প্রেমিক ওই যুবক তাঁর দাদার পরিচিত। দাদা যখন বোনের এই সম্পর্কের কথা জানতে পারেন, তখনই সে তাঁকে ব্ল্যাকমেইল করতে শুরু করেন।
অবিবাহিত ওই যুবতী তাঁর বাবা-মা, দাদা-বউদি ও তাঁদের সন্তানের সঙ্গে থাকতেন। অভিযুক্ত দাদা গাড়িচালকের কাজ করতেন। পুলিস সূত্রে খবর, অভিযুক্ত যে ছুরিটি ব্যবহার করে, সেই ছুরি এবং অপরাধের সময় তার পরে থাকা পোশাকও উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত দাদা ও নির্যাতিত বোন, উভয়েরই মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। পুলিস তাদের বক্তব্য রেকর্ড করেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)