Student Death: স্কুল ড্রেস পরেই নিখোঁজ মেয়ে, পুলিসি তদন্তে ঘরেই মিলল নোট! সরি আমি দাদুর কাছেই চললাম, মেধাবী নেহা শেষে...

Gurugram Death: স্কুল ইউনিফর্মেই চিরবিদায় একাদশ শ্রেণীর ছাত্রীর। বাড়িতে রাখা ডায়েরিতে লিখে গিয়েছিল, কোথায় তার দেহ খুঁজে পাওয়া যাবে। সেই তথ্য নিয়েই তদন্তে নামে পুলিস। কাদা আটকে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।

সৌমিতা খাঁ | Updated By: Feb 16, 2026, 01:11 PM IST
Student Death: স্কুল ড্রেস পরেই নিখোঁজ মেয়ে, পুলিসি তদন্তে ঘরেই মিলল নোট! সরি আমি দাদুর কাছেই চললাম, মেধাবী নেহা শেষে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিন দিন ধরে নিখোঁজ। অবশেষে উদ্ধার হল একাদশ শ্রেণীর ছাত্রীর নিথর দেহ। গত শনিবার গুরুগ্রামের মোকালওয়াস গ্রামের শ্মশানের পাশের একটি পুকুর থেকে পুলিস মেয়েটির দেহ উদ্ধার করে। পুলিসের প্রাথমিক অনুমান, এটি আত্মহত্যার ঘটনা।

Add Zee News as a Preferred Source

তদন্তে নেমে পুলিস মেয়েটির ঘর থেকে একটি ডায়েরি উদ্ধার করেছে। সেখানে সে লিখে গেছে, 'মা-বাবা আমাকে ক্ষমা করো। আমি দাদুর কাছে যাচ্ছি। আমাকে খুঁজো না। যদি খুঁজতেই হয়, তবে শ্মশানের পুকুরে খুঁজো।' এই লেখার সূত্র ধরেই পুলিস পুকুরে তল্লাশি শুরু করে। নিহত তরুণীর নাম নেহা।

আরও পড়ুন:SIR in Bengal: রেয়াত নেই কারও! এক ধাক্কায় সাসপেন্ড বাংলার ৭ আধিকারিক, SIR নিয়ে...

নেহা স্কুলের একাদশ শ্রেণীর পড়ুয়া। সে পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল। তার বাবা স্থানীয় আদালতের লাইব্রেরিতে কর্মরত। গত ১১ ফেব্রুয়ারি রাতে পড়াশোনা করবে বলে সে নিজের ঘরে যায়। পরদিন সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্কুলের ইউনিফর্ম পরেই সে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। মেয়েটির সন্ধান পেতে পরিবার ১ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল।

ডায়েরি পাওয়ার পর শুক্রবার পুলিস ডুবুরি নিয়ে ওই পুকুরে পৌঁছায়। মোটরের সাহায্যে পুকুরের জল কমানো হলে কাদার মধ্যে আটকে থাকা অবস্থায় ছাত্রীর মৃতদেহটি পাওয়া যায়। তখনও তার পরনে স্কুলের ইউনিফর্ম ছিল। শনিবার ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। মেধাবী এই ছাত্রীটি কেন এমন চরম পথ বেছে নিল, তা খতিয়ে দেখতে পুলিস বিস্তারিত তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন:Bengal Weather Update: শীতের আয়ু শেষ! বসন্তের হাত ধরেই বঙ্গে চরম গরমের আগমন...

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ... 
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

About the Author

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

...Read More

.