UP Rampur groom murder: 'বর মণ্ডপেই পৌঁছবে না....', বিয়ের একদিন আগেই হাড়হিম পরিণতি যুবকের! জানা গেল পাত্রী নাকি...

He Will Never Reach Mandap, UP Rampur groom killed:  একটি ফোন কল পান। এরপর মোটরসাইকেলে করে ২ অজ্ঞাত ব্যক্তি নিহালকে নিয়ে চলে যান। পরিবারের দাবি, "বিয়ের কনে গুলফশানও এর অংশ।"

সুদেষ্ণা পাল | Updated By: Jun 18, 2025, 11:59 AM IST
UP Rampur groom murder: 'বর মণ্ডপেই পৌঁছবে না....', বিয়ের একদিন আগেই হাড়হিম পরিণতি যুবকের! জানা গেল পাত্রী নাকি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ের মণ্ডপ পর্যন্তই পৌঁছতে পারবে না বর! রীতিমতো হুমকি! আর তারপর বিয়ের একদিন আগেই বরকে অপহরণ ও খুন! এ যেন আরও এক সোনম-কাণ্ড! ভয়ংকর এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের রামপুরে (UP Rampur groom killing)। এই খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে পাত্রীর প্রেমিককে।

Add Zee News as a Preferred Source

বিয়ের আগেই বর নিখোঁজ

মৃতের নাম নিহাল। ৩৫ বছরের নিহাল পেশায় রাঁধুনি। জীবনের সবচেয়ে বড় ও আনন্দমুখর দিনের জন্য স্বপ্ন বুনছিলেন নিহাল। নিচ্ছিলেন নতুন জীবন শুরুর প্রস্তুতিও। সেইসময়ই তাঁকে অপহরণ করা হয়। তারপর তাঁকে একটি মাঠে মৃত অবস্থায় পাওয়া যায়। বাড়ির কাছেই একটি মাঠে পড়েছিল তাঁর মৃতদেহ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পরিকল্পনামাফিক নিহালকে খুন সাদ্দাম। এই সাদ্দাম নিহালের হবু স্ত্রী গুলফশানের প্রতিবেশী। এমনকি প্রেমিকও বটে। অন্য কারও সঙ্গে গুলশানের বিয়ে মেনে নিতে পারছিলেন না সাদ্দাম। সেই কারণেই নিহালকে খুনের পরিকল্পনা করেন তিনি।

বরকে অপহরণ ও খুন হবু স্ত্রীর প্রেমিকের (UP Rampur groom killing)

রামপুরের গঞ্জ এলাকার গুজরতলার বাসিন্দা ৩৫ বছরের নিহালের ১৫ জুন ভোট থানার ধনপুরা গ্রামের ৩০ বছর বয়সী গুলফশানের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের একদিন আগেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান নিহাল। পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় একটি হোটেলে কাজে গিয়েছিলেন নিহাল। সেইসময় একটি ফোন কল পান। এর কিছুক্ষণ পরে মোটরসাইকেলে করে ২ অজ্ঞাত ব্যক্তি নিহালকে নিয়ে চলে যান। তাঁরা দাবি করেন যে তাঁরা পাত্রীর খুড়তুতো ভাই। কিন্তু এরপর আর নিহাল ফিরে আসেননি। নিহালের মামা মেহেন্দি হাসান বলেন, “সন্ধ্যা পর্যন্ত যখন সে বাড়ি ফিরে আসেনি, তখন আমরা আতঙ্কিত হয়ে পড়ি। আমরা পুলিসকে জানাই। মিসিং ডায়েরি করি। এরপরই পরের দিন সকালে, একটি মাঠে তাঁর মৃতদেহ পাওয়া যায়।”

'বরকে বিয়ের মণ্ডপ পর্যন্ত পৌঁছাবে না!'

প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে যে কনে গুলফশানের সঙ্গে পাশের বাড়ির সাদ্দামের এক বছর ধরে সম্পর্ক ছিল। নিহালের সঙ্গে গুলফশানের বাগদানে ক্ষুব্ধ সাদ্দাম আগেই গুলফশানকে হুমকি দিয়েছিলেন, "আমি বিয়ের মণ্ডপ পর্যন্ত বরকে পৌঁছাতে দেব না। তার আগেই আমি তাঁকে অপহরণ করব।" পুলিসের ধারণা, সাদ্দাম গুলফশানের থেকে নিহালের ফোন নম্বর নিয়ে খুড়তুতো ভাইয়ের ভেক ধরে নিহালকে বিয়ের পোশাক কেনার নামে নিয়ে যায়। তারপর খুন করে ফেলে দেয় মাঠে। দেহ উদ্ধার হয় বিয়ের কয়েক ঘণ্টা আগে।

কনেও কি খুনের ষড়যন্ত্রে যুক্ত?

যদিও এই খুনের ঘটনায় পাত্রীর প্রেমিক সাদ্দাম প্রধান অভিযুক্ত, তবে সন্দেহের বাইরে নন বিয়ের কনে গুলফশানও। নিহালের পরিবারের দাবি, গুলফশানও এই খুনের ঘটনায় জড়িত। তাঁদের বক্তব্য, "বিয়ের কনে গুলফশানও এর অংশ। সাদ্দাম একা এটা করতে পারতেন না। এটা পরিকল্পিত ছিল।" ইতিমধ্যেই মূল অভিযুক্ত সাদ্দাম সহ ২ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গুলফশানকেও। যদিও গুলফশানের দাবি,"সাদ্দাম আমাকে উত্যক্ত করত। আমাকে হুমকিও দিয়েছিল। আমাকে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু সাদ্দামের প্রতি আমার কখনও এমন কোনও অনুভূতি ছিল না।"

আরও পড়ুন, Meghalaya Honeymoon Murder: সোনমের হাতে রাজার নির্মম পরিণতি লুকিয়ে ১১-র সংখ্যাতত্ত্বে? সামনে এল অদ্ভূত '১১ যোগ'!

আরও পড়ুন, UP Love Story: অবিশ্বাস্য! শেষ ইচ্ছেপূরণ করতে মৃত বাগদত্তাকেই সিঁদুর পরিয়ে বিয়ে প্রেমিকের! তারপর...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.