)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হেলথ ইনসিওরেন্সে (Health Insurance) বিশাল বড় জালিয়াতির অভিযোগ! গ্রাহকদের অভিযোগ, ভারতে সবচেয়ে বড় দুর্নীতি চলছে এই স্বাস্থ্যবিমা খাতেই (Biggest Scam Business In India)। স্বাস্থ্যবিমা সংস্থা নিভা বুপা ৬১ লাখ টাকা ইনসিওরেন্স ক্লেইম (Health Insurance Claim) খারিজ করতেই বিক্ষোভ দেখা দিয়েছে। ক্যাশলেস ট্রিটমেন্ট (Cashless treatment) নিয়ে বিতর্কে নয়া মাত্রা যোগ করেছে এই ঘটনা।
অভিযোগ, একজন রোগীর ২ কোটি ৪০ লাখ টাকার পলিসি (Health Insurance) থাকার পরেও ওই রোগী ৬১ লাখ টাকার ক্যাশলেস ট্রিটমেন্ট (Cashless treatment) ক্লেইম প্রত্যাখ্যান করা হয়েছে। যারপরই স্বাস্থ্যবিমার গ্রহণযোগ্যতা ও নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। লিঙ্কডইনে ভাইরাল হয়েছে এই সংক্রান্ত একটি পোস্ট। স্বাস্থ্যবিমা ও বিনিয়োগ উপদেষ্টা অভিজ্ঞান মিত্র তাঁর লিঙ্কডইন পোস্টে চন্দ্র কুমার জৈন নামে এক রোগীর ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন।
তিনি লিখেছেন, চন্দ্র কুমার জৈন নামে ওই রোগী ব্লাড ক্যান্সারে আক্রান্ত। মাইলয়েড লিউকেমিয়ার সঙ্গে লড়াই করছেন। মুম্বইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে তাঁর জরুরি ভিত্তিতে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট (বিএমটি) প্রয়োজন। নিভা বুপার সঙ্গে চন্দ্র কুমার জৈনের ২ কোটি ৪০ লাখ টাকার পলিসি রয়েছে। যারমধ্যে ১ কোটি টাকার বেস কভার এবং ১.৪ কোটি টাকার নো-ক্লেইম বোনাস অন্তর্ভুক্ত রয়েছে।
কিন্তু এরপরেও নিভা বুপা চন্দ্র কুমার জৈনের ৬১ লাখ টাকার ক্যাশলেস ট্রিটমেন্ট ক্লেইম প্রত্যাখ্যান করেছে। BMT প্যাকেজের জন্য প্রাথমিকভাবে ২৫ লক্ষ টাকা লিখিত অনুমোদন দেওয়ার পরই আকস্মিক কোম্পানির তরফে এই পদক্ষেপ নেওয়া হয় বলে অভিযোগ। যা "বিশ্বাসঘাতকতা" বলে উল্লেখ করা হয়েছে ভাইরাল পোস্টে। বলা হয়েছে, "একই রোগী, একই চিকিৎসা, একই পদ্ধতি, একই নীতি" সত্ত্বেও ওই রোগীর পরিবারকে এখন জরুরি চিকিৎসার জন্য বিপুল পরিমাণ নগদ অর্থের ব্যবস্থা করতে বাধ্য করা হচ্ছে।
পোস্টটি ভাইরাল হওয়ার পরই নেটিজেনরা তীব্র সমালোচনা করেছেন এই ঘটনার। কঠোর নিন্দায় সরব হয়েছেন তাঁরা। ক্ষোভ উগরে দিয়ে তাঁরা লিখছেন, "স্বাস্থ্যবিমা হল ভারতের সবচেয়ে বড় কেলেঙ্কারি, দুর্নীতিগ্রস্ত ব্যবসা।" প্রসঙ্গত কদিন আগেই, ১ সেপ্টেম্বর থেকে, ম্যাক্স হেলথকেয়ার এবং মেদান্তের মতো শীর্ষস্থানীয় চিকিৎসা পরিষেবা প্রদানকারী হাসপাতাল চেইনের ১৫,০০০ এরও বেশি হাসপাতালে নগদহীন চিকিৎসা সুবিধা বন্ধ করে দেওয়ার খবরটি সামনে আসে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)