)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুজোর আর এক মাস বাকি। ধুবড়িতেও মানুষজন দুর্গাপুজোয় মাতবেন। সেখানকার হিন্দুদের কথা মাথায় রেখে ধুবড়িতে 'দেখামাত্র গুলি'-র আদেশের মেয়াদ বাড়ালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কেননা সেখানে হিন্দুরা সংখ্যালঘু। তাদের নিরাপত্তার প্রশ্নেই ওই আদেশ।
গতকাল বিশ্বশর্মা ঘোষণা করেন, দুর্গাপুজোয় ধুবড়িতে হিন্দুদের নিরাপত্তার কথা মাথায় রেখে সেখানে শ্যুট অ্য়াট সাইট-এর নির্দেশের মেয়াদ বাড়ানো হয়েছে।
কেন ওই আদেশ? বিশ্বশর্মা বলেন, ধুবড়িতে সনাতন ধর্মলম্বীরা সংখ্যালঘু। কট্টরপন্থীদের থেকে তাদের নিরাপত্তা সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধুবড়িতে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সেখানে শ্যুট অ্যাট সাইট অর্ডার দেওয়া হয়েছিল। তা পুজো পর্যন্ত বাড়ানো হল। কারণ পুজোর সময় অশান্তি হতে পারে।
ধুবড়িতে বর্তমানে শান্তিশৃঙ্খলার অবস্থা কেমন? হিমন্ত বিশ্বশর্মা বলেন, আপাতত সেখানে কোনও অশান্তি নেই। কোনও সংঘর্ষের ঘটনা সামনে আসছে না। কিন্তু তার পরও স্যুট অ্যাট সাইট অর্ডার তুলে নেওয়া হচ্ছে না। কারণে সাম্প্রদায়িত সম্প্রীতি বজায় রাখতে ওই নির্দেশের প্রয়োজন।
ধুবড়ির মানুষদের হুঁশিয়ারি দিয়ে বিশ্বশর্মা বলেন, কেউ ধুবড়িতে অশান্তি বাধানোর চেষ্টা করলে তার চরম পরিণতি হবে। সেখানকার সনাতন ধর্মালম্বীদের নিরাপত্তার আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুজোয় শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর সরকার।
উল্লেখ্য, এবছর বকর ইদের পর ধুবড়ির বিভিন্ন এলাকায় শান্তি বিঘ্নিত হয়। তৈরি হয়ে সাম্প্রদায়িক উত্তেজনা। পরিস্থিতি মোকাবিলায় দেখামাত্র গুলির আদেশ দেয় অসমের বিজেপি সরকার।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)