Hospitalised employee asks sick leave: বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে, ছুটি চাইতেই ডাক্তারের প্রেসক্রিপশন-ভর্তির রিপোর্ট চাইলেন 'অমানবিক' ম্যানেজার...

Boss demands proof: ম্যানেজার সহানুভূতি দেখানোর পরিবর্তে, শিফটের আগের দিন বা অন্ততপক্ষে ৩ ঘণ্টা আগে তাঁর স্বাস্থ্য সম্পর্কে আপডেট না দেওয়ার জন্য তিরস্কার করছেন ওই কর্মচারীকে। 

সুদেষ্ণা পাল | Updated By: Sep 17, 2025, 08:57 PM IST
Hospitalised employee asks sick leave: বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে, ছুটি চাইতেই ডাক্তারের প্রেসক্রিপশন-ভর্তির রিপোর্ট চাইলেন 'অমানবিক' ম্যানেজার...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাসপাতালে ভর্তির কারণে ছুটির (sick leave) আবেদন করেছিলেন। ম্যানেজার চেয়ে পাঠালেন হাসপাতালে ভর্তির রিপোর্ট, ডাক্তারের প্রেসক্রিপশন। সেইসঙ্গে হাসপাতাল থেকে ছাড়ার তারিখও জমা দিতে বলেন! এমনই আজব অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন এক কর্মচারী। 

Add Zee News as a Preferred Source

সাবরেডিট ইন্ডিয়ান ওয়ার্কপ্লেসে ওই কর্মচারী তাঁর এবং তাঁর ম্যানেজারের মধ্যে হোয়াটসঅ্যাপ চ্যাটে কথোপকথন শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, ওই কর্মচারী হাসপাতালে ভর্তির কারণে ম্যানেজারের কাছে ছুটির আবেদন করেছেন। ওদিকে ম্যানেজার তাঁকে সহানুভূতি দেখানোর পরিবর্তে, শিফটের আগের দিন বা অন্ততপক্ষে ৩ ঘণ্টা আগে তাঁর স্বাস্থ্য সম্পর্কে আপডেট না দেওয়ার জন্য তিরস্কার করছেন ওই কর্মচারীকে। 

ওই কর্মচারীর বুকে সংক্রমণ ধরা পড়েছিল। বমি ও শ্বাসকষ্টের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এদিকে ছুটি চাইতে গিয়ে ম্যানেজারের মৌখিক হেনস্থার শিকার হন তিনি। নেটিজেনরা ম্যানেজারের এহেন অ-পেশাদার এবং অবজ্ঞাপূর্ণ আচরণের জন্য ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই মনে করেছেন, এই ধরনের আচরণ হয়রানির সমান। 

এর বিরুদ্ধে গুরুতর ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন। উচ্চতর কর্তৃপক্ষ বা এইচআর-এর কাছে রিপোর্ট করা উচিত বলেও অনেকে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, কাজের জায়গায় 'বিষাক্ত' পরিবেশ (Toxic Work Culture), হেনস্থা নিয়ে আগেও বহু কর্মী মুখ খুলেছেন। সেই তালিকায় এবার নয়া সংযোজন এই ঘটনা।

আরও পড়ুন, Laid off after 15 years: ১৫ বছর পর 'ছাঁটাই'! চাকরিহারা হতে না চাইলে অবশ্যই কী কী করবেন? খুব জরুরি ১২ সাজেশন...

আরও পড়ুন, PM Modi Net worth: 'এমএ' মোদীর ১৭ বছরে সম্পত্তি বেড়েছে ২,৫৯,৫০,৪৬৩ টাকা! মোট সম্পত্তি কত জানেন? নেই বাড়ি-গাড়ি-জমি...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.