)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রকৃতির রুদ্ররোষে উত্তরাখণ্ডের চামোলি। মেঘভাঙা বৃষ্টি আর কাদামাটির স্রোতে কোথাও চাপা পড়ে গেল, কোথাও আবার ভেসে গেল বহু বাড়ি। বুধবার রাতে চামোলির নন্দনগর ঘাট এলাকায় ওই বিপর্যয় নেমে আসে। অলকানন্দা নদীর কাছাকাছি চামোলির একাংশে এখন ধ্বংসস্তূপের ছবি। এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ৭ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
VIDEO | Chamoli, Uttarakhand: Cloudburst in Nandanagar results in massive destruction. More details are awaited.#UttarakhandNews
— Press Trust of India (@PTI_News) September 18, 2025
(Source: Third Party)
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/m1IRuxXLsO
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েপড়া ভিডিয়ো দেখা যাচ্ছে প্রবল ধসে বিপর্যস্ত বিশাল এলাকা, কোথাও পাহাড়ের খাঁজ বেয়ে নেমে আসছে কাদামাটির স্রোত। চার দিকে মানুষজন ধ্বংসস্তূপের মধ্যে কিছু খোঁজার চেষ্টা করছেন। চামোলির জেলাশাসক সন্দীপ তিওয়ারি বলেন, প্রবল বৃষ্টিতে এখনওপর্যন্ত ৭ জন নিখোঁজ। কমপক্ষে ১০-১২টি বাড়ি একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। বাড়িঘর ধ্বংসের সংখ্যা অনেক বাড়তে পারে। কিছু দোকানেরও ক্ষতি হয়েছে।
#Uttarakhand : Continuous heavy rainfall since last night has caused major damage in the Nandnagar region of Chamoli district.
— All India Radio News (@airnewsalerts) September 18, 2025
Five people are reported missing, while two have been rescued safely. According to local residents, several individuals are still believed to be… pic.twitter.com/kz0ftwpRdU
নন্দনগরের নদর পঞ্চায়েতের কুন্ত্রি ওয়ার্ডের কমপক্ষে ৬ বাড়ি একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। ভেঙেপড়া বাড়িঘর থেকে অনেককে উদ্ধার করা হয়েছে। তার পরেও ৭ জন এখনও নিখোঁজ। এসডিআরএফ, এনডিআরএফের টিক উদ্ধারের কাজ করে চলেছে। আহতদের উদ্ধারে নামানো হয়েছে অ্যাম্বুল্যান্স, মেডিক্যাল টিম।
#WATCH | Uttarakhand | Chamoli District Magistrate Sandeep Tiwari told ANI, "A cloudburst caused damage in the Nandanagar Ghat area of Chamoli district on Wednesday night. Six houses were buried under debris in the Kuntri Langafali ward of Nandanagar. The District Magistrate… pic.twitter.com/oNWiRwzxYw
— ANI (@ANI) September 18, 2025
জেলাশাসক আরও বলেছেন, জেসিবি ব্যবহার করে রাস্তার কাজামাটি সরানোর চেষ্টা চলছে। এলাকার মানুষজনকে স্থানীয় রিলিফ সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। উল্লেখ্য, এবার বর্ষায় চামোলির উপরে একের পর এক আঘাত হেনেছে প্রকৃতি। কখনও ধস, কখনও মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে চামোলি। জেলার বহু এলাকা ধ্বংসস্তূপ। সেই ক্ষত সারিয়ে ওঠার আগেই আবারও আঘাত। সবেমিলিয়ে এখনও ক্ষয়ক্ষতির পরিমান এখনও স্পষ্ট নয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)