Pet Dog Kills: মুখে রক্তের দাগ! খুবলে খেল মালিকের গোপনাঙ্গ! পোষ্য হাসকির আক্রমণে 'ভয়ংকর' মৃত্যু...

Pet Husky dog kills owner: পোষ্যের মুখে রক্তের দাগ! সেই দাগ দেখেই ঘটনাটি অনুধাবন করে পুলিস। যদিও ঘটনাটি নিয়ে ধোঁয়াশাও রয়েছে।

সুদেষ্ণা পাল | Updated By: May 6, 2025, 04:42 PM IST
Pet Dog Kills: মুখে রক্তের দাগ! খুবলে খেল মালিকের গোপনাঙ্গ! পোষ্য হাসকির আক্রমণে 'ভয়ংকর' মৃত্যু...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের পোষ্যের আক্রমণে মৃত্যু (Pet Dog Kills)! এবার পোষ্য হাসকি কুকুর ছিঁড়ে, কামড়ে খুবলে খেল তার মালিকের গোপনাঙ্গ! আর তার জেরেই মৃত্যু! হাড়হিম হয়ে যাওয়া ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। মৃতের নাম পবন কুমার। বয়স ৩৫ বছর। নিজের অ্যাপার্টমেন্টেই মৃত অবস্থায় পাওয়া যায় পবন কুমারকে। গোপনাঙ্গ বিকৃত অবস্থায়!

Add Zee News as a Preferred Source

পোষ্যের মুখে রক্তের দাগ!
প্রাথমিক তদন্তে পর মনে করা হচ্ছে যে, পবন কুমারের পোষ্য হাসকি কুকুর-ই তাঁকে আক্রমণ করে। তারপর গোপনাঙ্গ ছিঁড়ে, কামড়ে, খুবলে খায়। আর তারফলে রক্তক্ষরণের জেরেই মৃত্যু ঘটে ওই যুবকের (Pet Husky dog kills owner)। পোষ্যের মুখে রক্তের দাগ দেখেই ঘটনাটি অনুধাবন করে পুলিস। যদিও পুরো বিষয়টি নিয়ে ধোঁয়াশাও রয়েছে। কারণ হাসকি তার মালিকের প্রতি বিশ্বস্ত ও বন্ধুত্বপূর্ণ বলেই পরিচিত। অনেকেই মনে করছেন, এর পিছনে অন্য ঘটনাও থাকতে পারে! কেউ খুন করে পোষ্য কুকুরটিকে ফাঁসানোর চেষ্টাও করে থাকতে পারে। সবদিক খতিয়ে দেখে তদন্তে নেমেছে পুলিস।

পোষ্যের আক্রমণে আগেও নৃশংস মৃত্য়ু!
প্রসঙ্গত, পোষ্যের আক্রমণে মৃত্যুর ঘটনা এটাই প্রথম নয়। ছেলের পোষ্য জার্মান শেফার্ড এর আগে কামড়ে, ছিঁড়ে, খুবলে মারে ৯০ বছরের বৃদ্ধা মাকে! বাড়িতেই পোষ্য কুকুরের আক্রমণের শিকার হন ওই বৃদ্ধা। একাধারে মর্মান্তিক ও ভয়ংকর এই ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের রাওয়াতপুরে। ওই বৃদ্ধা কিছু কাজের জন্য উঠোনে বেরলে জার্মান শেফার্ডটি তাঁকে উদ্দেশ করে চিৎকার করতে শুরু করে। তিনি চিৎকারে বিরক্ত হয়ে কুকুরটিকে একটি লাঠি দিয়ে আঘাত করেন। 

সঙ্গে সঙ্গেই পালটা ওই বৃদ্ধার উপর চড়াও হয় পোষ্য জার্মান শেফার্ড। বৃদ্ধার মাথা, মুখ, হাত, পেট সহ সারা শরীর কামড়ে খুবলে দেয় হিংস্র কুকুর। মৃত্যু হয় তাঁর। এর আগেও উত্তরপ্রদেশেরই লখনউতে একই ঘটনা ঘটেছে। লখনউতে ছেলের আদরের পোষ্য পিটবুল পেট চিরে মারে ৮২ বছরের বৃদ্ধা মাকে! ফাঁকা বাড়িতে ছেলের পোষ্যের আক্রমণের শিকার হয়েছিলেন ওই বৃদ্ধা।

আরও পড়ুন, SBI recruitment 2025: বড় খবর! স্টেট ব্যাংকে হাজার হাজার শূন্যপদে নিয়োগ! কোন পোস্টে কত? এখনই আবেদন করুন...

আরও পড়ুন, Nuclear Weapons Control In India: ভারতে পরমাণু বোমার নিয়ন্ত্রণ কার হাতে? মোদী কি একাই পারেন পাকিস্তানে পারমাণবিক হামলার নির্দেশ দিতে?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.