Hyderabad incident: ময়নাতদন্তের পর স্ত্রী জ্যোতির দেহ যখন বাড়িতে আনা হয়, তখন সুনীল বাথরুমে যান এবং কিছুক্ষণ পর বেরিয়ে আসেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুর্ঘটনায় মৃত্যু ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর। আর তার একদিনের মাথায় শোকে 'আত্মঘাতী' হলেন স্বামী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের কামারেড্ডিতে।
সুনীল নামে বছর তিরিশের ওই যুবক তাঁর ৫ মাসের গর্ভবর্তী স্ত্রী জ্যোতিকে নিয়ে বাইকে যাচ্ছিলেন। সেইসময় দুর্ঘটনাটি ঘটে। বাইক থেকে পড়ে যান জ্যোতি। মাথায় গুরুতর চোট পান। মস্তিষ্কে আঘাতের জেরে মৃত্যু হয় অন্তঃসত্ত্বা স্ত্রীর। স্ত্রীর মৃত্যুতে বিধ্বস্ত সুনীল তার একদিন পরই 'আত্মঘাতী' হন। জানা গিয়েছে, ময়নাতদন্তের পর স্ত্রী জ্যোতির দেহ যখন বাড়িতে আনা হয়, তখন সুনীল অসহায় হয়ে পড়েন। তিনি বাথরুমে যান এবং কিছুক্ষণ পর বেরিয়ে আসেন। আর তারপরই ক্রমাগত বমি করতে শুরু করেন সুনীল।
কিছু একটা সমস্যা হয়েছে বুঝতে পেরে সুনীলের পরিবার দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসারত অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। পরিবার সূত্রে খবর, এক বছর আগেই বিয়ে হয়েছিল সুনীল ও জ্যোতির। দম্পতি তাঁদের প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় ছিল। দিন দশেক আগে, জ্যোতির পরিবার তাঁর সাধের অনুষ্ঠানের আয়োজন করেছিল।
সেই উপলক্ষেই সুনীল স্ত্রীকে তাঁর বাপের বাড়িতে রেখে এসেছিলেন। বাপেরবাড়ি থেকে ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় পুলিস অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন, Memari incident: দম্পতির 'বিবাহ-বিচ্ছিন্ন' ছেলে ৪ মাস আগেই...মেমারিতে জোড়া খুনের পরতে পরতে 'রহস্য'!
আরও পড়ুন, Mock Drill: ফের মক ড্রিল! মোদী যেদিন চিকেনস নেকে, সেদিনই...তাহলে কি বড়সড় কোনও...?
Disclaimer: আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
BOT
(20 ov) 164/7
|
VS |
LES
60(14.1 ov)
|
| Botswana beat Lesotho by 104 runs | ||
| Full Scorecard → | ||
|
BOT
(20 ov) 102/9
|
VS |
LES
96/8(20 ov)
|
| Botswana beat Lesotho by 6 runs | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.