Fact Check on IAF Pilot: গুলিতে আছড়ে পড়েছে জাগুয়ার? IAF ক্যাপটেনকে ঘিরে ধরেছে পাক সেনারা! ঘটনা কি সত্যি!......

Fact Check on IAF Pilot: একের পর এক ড্রোন পাঠিয়েও কোনও কাজ করতে পারছে না পাকিস্তান। আকাশেই তাদের হাওয়া করে দিচ্ছে ভারতেই এস ৪০০ ডিফেন্স সিস্টেম

Updated By: May 10, 2025, 05:26 PM IST
Fact Check on IAF Pilot: গুলিতে আছড়ে পড়েছে জাগুয়ার? IAF ক্যাপটেনকে ঘিরে ধরেছে পাক সেনারা! ঘটনা কি সত্যি!......

Fack Check IAF Plane Crash: পহেলগাঁও জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে ভারতের প্রত্যাঘাতে কার্যত দিশেহারা পাকিস্তান। লেহ থেকে কচ্ছ পর্যন্ত একের পর এক জায়গায় ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের দৌলতে সেইসব ড্রোন আকাশেই ধ্বংস হয়েছে। এসবের পাল্টা হিসেবে পাকিস্তানের তরফে একের পর এক ভুল ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে উত্তেজনা ছড়ানো হচ্ছে। কোনও সময় বলা হয়েছে ভারতের ৫ যুদ্ধ বিমান নামিয়ে দেওয়া হয়েছে, কখনও বলা হচ্ছে গুরুত্বপূর্ণ সব জায়গায় হামলা করা হয়েছে। এরকমই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়া ঘুরছে।

Add Zee News as a Preferred Source

কী সেই ভিডিয়ো? সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ঘুরছে যেখানে দেখা যাচ্ছে  মাটিতে পড়ে রয়েছেন ভারতীয় সেনার এক পাইলট। সেই ভিডিয়ো দেখিয়ে প্রচার করা হচ্ছে তা পাক হামলায় ভেঙে পড়েছে। কিন্তু ভিডিয়োটি পরীক্ষা করে দেখা যাচ্ছে তা একেবারেই অন্য ঘটনা।

গত ৭ মার্চ সন্ধেয় ভারতীয় বায়ুসেনার একটি জাগুয়ার ফাইটার জেট আম্বালায় ভেঙে পড়ে প্রশিক্ষণ উড়ানের সময়ে। যান্ত্রিক ত্রুটি কারণেই ওই বিমানটি ভেঙে পড়ে। পাইলট ইজেক্ট করে বেরিয়ে আসেন। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে পাকিস্তানের সাফল্য বলে দেখানো হচ্ছিল।  হরিয়ানা ও হিমাচল প্রদেশ সীমান্তের জঙ্গলঘেরা এলাকায় ওই বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। আম্বালা এয়ারবেস থেকে উড়েছিল ওই বিমান।

আরও পড়ুন- যুদ্ধের অত্যাশ্চর্য ফল! বাবা ভাঙ্গার সঙ্গে মিলে গেল স্বামী যোগেশ্বরানন্দের ভবিষ্যদ্বাণীও! ৩০ মে'র পরেই...

আরও পড়ুন- 'সিঁদুরে' খতম 'মোস্ট ওয়ান্টেড' তালিকার ভয়ংকর জঙ্গি হাফিজ মুহম্মদ জামিল! খতরনাক এই জামিল...

আইএফএ-র তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রশিক্ষণ উড়ানের সময়ে আম্বালায় একটি জাগুয়ার ভেঙে পড়েছে। টেকনিক্যাল ত্রুটিও  ওই দুর্ঘটনার কারণ। পাইলট অত্যন্ত দক্ষতার সঙ্গে বিমানটি জনবহুল এলাকা থেকে ফাঁকা জায়গায় সরিয়ে নিয়ে যান। তার পর তিনি ইজেক্ট করে বেরিয়ে যান। দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত চলছে।

দুর্ঘটনার পরই জড়ে হয়ে যান এলাকার মানুষজন। তারাই ওই পাইলটকে প্যারাস্যুট থেকে মুক্ত করে করে হাসপাতালে পাঠিয়ে দেন। আম্বালা এয়ার বেসেই রয়েছে জাগুয়ার ও রাফাল জেট।  সূত্রের খবর, গত ৪৫ বছরে জাগুয়ার কমপক্ষে ৫০ বার ছোটখাটো দুর্ঘটনার কবলে পড়েছে। বায়ুসেনায় মোট ৬টি স্কোডন রয়েছে।    

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.