Zee Entertainment Enterprises Ltd: আইডিবিআই ব্যাঙ্ক কি ফের কোনও পিটিশন করতে পারে? আইনজীবী মহলের মতে আইডিবিআই ব্যাঙ্ক জিলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে পারে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইডিবিআই(IDBI) ব্যাঙ্কের আবেদন খারিজ করে দিল ন্যাশনাল কোম্পানি 'ল অ্যাপিলেট ট্রাইবুন্যাল(NCLAT)। বেসরকারি ওই ব্যাঙ্কের দাবি ছিল জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেডকে(ZEEL) দেউলিয়া ঘোষণা করে তার বিরুদ্ধে পদক্ষেপ করা হোক। ন্যাশনাল কোম্পানি 'ল ট্রাইবুন্যাল আগেই আইডিবিআই ব্যাঙ্কের ওই আবেদেন খারিজ করে দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে ন্যাশনাল কোম্পানি 'ল অ্যাপিলেট ট্রাইবুন্যালে গিয়েছিল বেসরকারির ওই ব্যাঙ্ক।
গোটা সমস্যা তৈরি হয় ২০১২ সালের ৩ অগাস্ট হওয়া এক চুক্তিকে কেন্দ্র করে। ওই চুক্তি অনুযায়ী সিটি নেটওয়ার্ক লিমিটেডকে দেওয়া আইডিবিআই ব্যাঙ্কের একটি ঋণের গ্যারেন্টার ছিল জিল(ZEEL)। পরে দেখা যায় সিটি নেটওয়ার্ক ওই ১৪৯.৬ কোটি টাকা ঋণ শোধ করতে পারেনি। এর পরই জিল(ZEEL)-কে দেউলিয়া ঘোষণা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় আইডিবিআই ব্যাঙ্ক।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
২০১৯ সালে সিটি নেটওয়ার্ক লিমিটেডের অ্যাকাউন্টকে নন পারফরমিং অ্যাসেট বলে ঘোষণা করে আইডিবিআই ব্যাঙ্ক। তবে তারা জিল এক কাছ থেকে ৬১.৯৭ কোটি টাকা দাবি করে বসে। জিল(ZEEL)দাবি করে তারা যে গ্যারান্টি নিয়েছিল তা কেবল মূল ৫০ কোটি টাকার ঋণের সুদের উপরে। গোটা ঋণের উপরে নয়।
আরও পড়ুন-'আমাদের চাকরি ফিরিয়ে দিন', গণ আত্মহত্যার হুমকি শিক্ষকদের!
আইডিবিআই ব্যাঙ্ক কি ফের কোনও পিটিশন করতে পারে? আইনজীবী মহলের মতে আইডিবিআই ব্যাঙ্ক জিলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে পারে Insolvency and Bankruptcy Code (IBC) আইনের ১০ এ ধারা অনুযায়ী।
আরও পড়ুন-ব্যানারহীন মঞ্চেই চাকরিহারাদের মুখোমুখি মমতা! পাস নিয়ে মারপিটে 'রণক্ষেত্র' ইনডোর...
কী বলা আছে ওই ১০এ ধারায়? Insolvency and Bankruptcy Code (IBC)-র ওই ধারায় বলা হয়েছে কোভিডের কথা মাথায় রেখে ২০২০ সালের ২৫ মার্চ থেকে এক বছরের মধ্যে কোনও কর্পোরেট ইনসলভেন্সি পদক্ষেপ নেওয়া যায় না।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
NZ
|
VS |
IND
|
| New Zealand beat India by 7 wickets | ||
| Full Scorecard → | ||
|
NZ
|
VS |
IND
|
| India beat New Zealand by 4 wickets | ||
| Full Scorecard → | ||
|
ENG
|
VS |
AUS
|
| Australia beat England by 5 wickets | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.