Mohan Bhagwat on Bangladeshi Hindus: 'দেশের ১.২৫ কোটি হিন্দু লড়াইয়ে নামলে বিশ্বের...', বাংলাদেশকে বিরাট হুঁশিয়ারি RSS প্রধানের

Mohan Bhagwat on Bangladeshi Hindus: আরএসএস-এর শতবর্ষ জয়ন্তীতে ওরলির নেহেরু সেন্টারে আয়োজিত ‘সংঘের ১০০ বছরের যাত্রা: নতুন দিগন্ত’ শীর্ষক ২ দিনের এক বক্তৃতা অনুষ্ঠানে মোহন ভাগবত এই বক্তব্য রাখেন  

সিকান্দর আবু জ়াফর | Updated By: Feb 8, 2026, 07:50 PM IST
Mohan Bhagwat on Bangladeshi Hindus: 'দেশের ১.২৫ কোটি হিন্দু লড়াইয়ে নামলে বিশ্বের...', বাংলাদেশকে বিরাট হুঁশিয়ারি RSS প্রধানের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশ থেকে শেখ হাসিনা উত্খাত হওয়ার পর দেশের সামাজিক পরিস্থিতিটাই বদলে গিয়েছে। একদিকে যেখানে আওয়ামী লীগ সমর্থকরা পাইকারি হারে মার খাচ্ছেন অন্যদিকে তেমনি দিনের পর দিন আক্রান্ত হচ্ছেন সেখানকার হিন্দুরা। কাউকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, কাউকে চোর সন্দেহে পিটিয়ে মারা হয়েছে।  কারও চাকরি কেড়ে নেওয়া হয়েছে তো কাউকে অন্যভাবে অত্যাচার করা হয়েছে। এনিয়ে এবার হুঁশিয়ারি দিলের আরএসএস প্রধান মোহন ভাগবত।

Add Zee News as a Preferred Source

মুম্বইয়ে চলছে আরএসএসের একশো বছর পূর্তি সম্মেলন। সেখানেই ভাগবত বলেন, প্রায় ১.২৫ কোটি হিন্দু রয়েছে বাংলাদেশে। তারা যদি ওখানে অস্তিত্ব রক্ষায় লড়াইয়ে নামে তাহলে গোটা পৃথিবীর হিন্দুরা তাদের সাহায্য করবে। 

আরএসএস-এর শতবর্ষ জয়ন্তীতে ওরলির নেহেরু সেন্টারে আয়োজিত ‘সংঘের ১০০ বছরের যাত্রা: নতুন দিগন্ত’ শীর্ষক ২ দিনের এক বক্তৃতা অনুষ্ঠানে মোহন ভাগবত এই বক্তব্য রাখেন।

শেখ হাসিনা ঢাকা ছাড়ার পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘুদের—বিশেষ করে হিন্দুদের ওপর গণহিংসার ঘটনা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। ভারত-বিরোধী চরমপন্থী ছাত্র নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর পর এই হিংসা আরও চরম রূপ নেয়।

অশান্তি চলাকালীন দেশের বিভিন্ন প্রান্তে উত্তেজিত জনতা হিন্দু নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায়। রাস্তাঘাটের প্রতিবাদ থেকে শুরু হওয়া এই পরিকল্পিত হামলায় ব্যবসায়ী, শ্রমিক এবং ছাত্রসহ বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন-হাসিনার সন্তানরা চাইলে দেশে ফিরে রাজনীতি করতেই পারেন, বিরাট কথা বলে দিলেন তারেক রহমান

আরও পড়ুন-আরএসএসের অনুষ্ঠানে হাজির সলমান, ভাইজানে মুগ্ধ সংঘ প্রধান

দেশের অভ্যন্তরীণ সমস্যার প্রসঙ্গে আরএসএস প্রধান জানান যে, পূর্ববর্তী সরকারগুলো ভারতের জনতাত্ত্বিক পরিবর্তনের বিষয়টি মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে। এর পেছনে জন্মহার এবং অবৈধ অনুপ্রবেশকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

ভাগবত বলেন, "আগেকার সরকারগুলো জনসংখ্যার পরিবর্তনের বিষয়ে যথেষ্ট পদক্ষেপ নেয়নি। জন্মহার এবং অবৈধ অনুপ্রবেশই এর মূল কারণ। তবে বর্তমান সরকার যেহেতু কাজ শুরু করেছে, তাই এটি সফল হবে।"

তিনি আরও জোর দিয়ে বলেন যে, ভারতকে আর দুর্বল করা সম্ভব নয়। "ভারতকে এখন আর ভাঙা যাবে না। যারা ভারতকে ভাঙার চেষ্টা করবে, তারাই ভেঙে চুরমার হয়ে যাবে।"

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author
.