জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইআইটি বম্বে (IIT-B) ক্যাম্পাসে এক মেধাবী ছাত্রের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার ভোরে হস্টেলের নয় তলা বিল্ডিংয়ের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ২১ বছর বয়সী ওই সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। পুলিস জানিয়েছে, মৃত নমন আগরওয়াল রাজস্থানের বাসিন্দা ছিলেন।
Add Zee News as a Preferred Source
সিসিটিভি ফুটেজে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিসি তদন্তে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা গিয়েছে, বুধবার রাত ১টা ১৭ মিনিটে ঝাঁপ দেওয়ার আগে ওই ছাত্র হস্টেলের ছাদে প্রায় ১০ মিনিট একা দাঁড়িয়ে ছিলেন। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে রাজাবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:UP Shocker: আমার তোমাকে চাই! চুমুতে রাজি না হওয়ায় ক্লাস টিচারের ঠোঁটই কেটে নিল টুয়েলভের ছাত্র...
উদ্ধার হয়েছে সুইসাইড নোট। মৃত ছাত্রের ঘর তল্লাশি করে একটি হাতে লেখা চিরকুট পেয়েছে পুলিস। সেখানে লেখা ছিল, 'এই পৃথিবী আমার জন্য নয়, আমি মানসিক অবসাদে ভুগছি।' হাতের লেখাটি ওই ছাত্রেরই কি না, তা নিশ্চিত করতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, ওই ছাত্র পড়াশোনায় বেশ ভালো ছিলেন। দ্বিতীয় ও তৃতীয় সেমিস্টারে তাঁর ফলাফলও ছিল সন্তোষজনক। এমনকি সব অ্যাসাইনমেন্ট তিনি সময়মতো জমা দিতেন। তবে দীর্ঘদিন ধরেই তিনি ‘ডিপ্রেশন’ বা মানসিক অবসাদে ভুগছিলেন। এই কারণে তিনি ক্যাম্পাসের ‘স্টুডেন্ট ওয়েলনেস সেন্টার’-এ কাউন্সেলিং বা পরামর্শও নিয়েছিলেন।
মৃতের এক আত্মীয় জানান, তাদের পরিবার যথেষ্ট শিক্ষিত এবং স্বচ্ছল। এমন একটি ঘটনা ঘটবে তা তারা কল্পনাও করতে পারেননি। বুধবার রাতেই ময়নাতদন্ত শেষে ছাত্রের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:Leader shot dead: রক্তমাখা সকাল! গুরুদ্বারের সামনেই নামী নেতার গাড়ি ঘিরল বাইক, ২ আরোহীর হাতে... গুড়ুম-গুড়ুম... লুটিয়ে পড়লেন...
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে আইআইটি বম্বে কর্তৃপক্ষ। ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্যের ওপর জোর দিতে শিক্ষকদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সেলিং করার জন্য অভিজ্ঞ মনোরোগ বিশেষজ্ঞদেরও ক্যাম্পাসে আসার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। পাওয়াই থানার পুলিস একটি অপমৃত্যুর মামলা দায়ের করে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)