Mahakumbh 2025| IIT Baba: এহেন আইআইটি বাবাকে জুনা আখাড়া থেকে বহিষ্কার করা হয়েছে। এনিয়ে মুখ খুলেছেন আইআইটি বাবাও
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার মহাকুম্ভে হইচই ফেলে দিয়েছেন আইআইটি বাবা। মুখে দাড়ি, সুন্দরভাবে কথা বলেন এই তরুণ। একটু তালাস করতেই বেরিয়ে এসেছিল বম্বে আইআইটি থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারি করেছেন তিনি। তারপর গ্রাফিক্সেও কোর্স করেছেন। তাতেও ভালো লাগেনি। সত্যের খোঁজে বেরিয়ে পড়েছেন পথে পথে। হরিয়ানার বাসিন্দা ওই যুবকের নাম অভয় সিং। ক্রমশ জানা যাচ্ছে তার অতীত ইতিহাস।
আরও পড়ুন-আরজি কর-কাণ্ডে দোষী সঞ্জয়ের সাজা প্রসঙ্গে মমতার দাবি একটাই...
সংবাদমাধ্যমে আইআইটি বাবা জানিয়েছেন আইআইটি থেকে পাস করে তিনি চাকরি করতেন কানাডায়। সেখানে তিনি ৩ বছর চাকরি করেছেন। বেতন পেতেন বছরে ৩৬ লাখ টাকা। তিনি কানাডায় গিয়েছিলেন ২০১৯ সালে। তিন বছর চাকরি করার পর আধ্যত্মিকতার খোঁজে তিনি চাকরি ছেড়ে ফিরে আসেন ভারতে।
সংবাদমাধ্য়মে তিনি জানিয়েছেন, 'কানাডায় ভারতীয় মুদ্রায় মাসে ৩ লাখ টাকা রোজকার করতাম। খরচও ছিল সেরকম। এখানে একটা আপেলের দাম ৫০ টাকা। ওখানে সেটা ২০০ টাকা।'
এদিকে, আইআইটি বাবাকে বহিষ্কার করল জুনা আখাড়া। জানা যাচ্ছে জুনা আখাড়ায় ঢোকা নিষিদ্ধ হয়েছে আইআইটি বাবার। কারণ তিনি তাঁর গুরু মহন্ত সোমেশ্বর পুরীর বিরুদ্ধে কুকথা বলেছিলেন। এমনটাই অভিযোগ। জুনা আখাড়ার এক সন্ন্যাসী সংবাদমাধ্য়মে বলেন, ওঁর সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। উনি আমাদের বদনাম করছিলেন। সাধু নন, উনি একজন ভবঘুরে। উনি টিভিতে যা খুশি বলছিলেন। তাই ওঁকে বের করে দেওয়া হয়েছে। এদিকে, তাঁকে যে বহিষ্কার করা হয়েছে তা মানতে নারাজ আইআইটি বাবা। বরং তাঁর দাবি, আখাড়ার সাধুরা তাঁর সম্পর্কে গুজব ছড়াচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় প্রবল জনপ্রিয় আইআইটি বাবা অভয় সিং। সংবাদমাধ্য়মে তিনি বলেন, ওরা ভাবছে আমি খুব জনপ্রিয় হয়ে উঠেছি। ওঁদের সম্পর্কে কিছু বলে দেব।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
NZ
|
VS |
IND
|
| New Zealand beat India by 7 wickets | ||
| Full Scorecard → | ||
|
NZ
|
VS |
IND
|
| India beat New Zealand by 4 wickets | ||
| Full Scorecard → | ||
|
ENG
|
VS |
AUS
|
| Australia beat England by 5 wickets | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.