জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: শেষ কথোপকথন! মেঘালয়ে হানিমুনে গিয়ে খুন হয়ে গিয়েছেন স্বামী। স্ত্রী এখনও নিখোঁজ। এবার প্রকাশ্যে এল একটি অডিয়ো ক্লিপ। যে অডিয়ো ক্লিপে শ্বাশুড়ির সঙ্গে কথা বলতে শোনা যাচ্ছে সোনম রাজবংশীর। তখন জঙ্গলে ট্রেকিং করছিলেন তিনি।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: Baba Vanga's predict apocalyptic end to 2025: ২০২৫-এর শেষে কি আমরা আদৌ টিকব? বাবা ভাঙ্গা থেকে নস্ত্রাদামুস, সবারই কেন এমন ভয়ানক গণনা...
অডিয়ো ক্লিপে সোনমকে বলতে শোনা যাচ্ছে, 'আমরা এখন উপরে উঠছি। পরে কথা বলব'। জবাবে শ্বাশুড়ি বলছেন, 'আজ নিশ্চয়ই তোমার উপোস'। ফের সোনমের গলা, 'হ্যাঁ, আমি উপোস ভাঙব না'। বস্তুত, ট্রেকিং করতে যে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, সেকথাও শ্বাশুড়িকে জানিয়েছিলেন তিনি। বলতে শোনা যাচ্ছে, 'আমরা ঘন জঙ্গলে আছি, এখানে কিছুই পাওয়া যায় না। খুব খাড়া জায়গা। আমি ওকে(রাজা) আসতে বারণ করেছিলাম, কিন্তু শোনেনি। ক্লান্ত লাগছে। এখানে খাবারও ভালো নয়। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে'।
আরেকটি অডিয়ো ক্লিপে আবার মা-র সঙ্গে কথা বলতে শোনা যাচ্ছে রাজাকে। বলছেন, 'আমরা উপরে পৌঁছে গিয়েছি। ফল খাচ্ছি'। মা ছেলেকে বলছেন, 'কেন পাহাড়ের উপরে উঠেছিস? ভিডিয়ো শেয়ার করলি না কেন'? রাজা জানাচ্ছেন, 'এখানে ইন্টারনেট নেই। আমাদের দু'দিনের ট্রিপ বাকি আছে'।
মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা রাজা রঘুবংশী আর তাঁর স্ত্রী সোনম। মেঘালয়ে হানিমুন করতে গিয়ে নিখোঁজ হয়ে যান ওই দম্পতি। কবে? ২৩ মে। পুলিশ সুপার জানিয়েছেন, আগের দিন অর্থাত্ ২২ মে মেঘালয়ের নংরিয়াট গ্রামে পৌঁছন রাজা ও সোনম। একটি হেমস্টেতে ছিলেন তিনি। ২৩ মে বিখ্যাত জীবন্ত রুট ব্রিজ দেখার পর সেই হোমস্টে থেকে চেক আউট করতে দেখা যায়। পরের দিন ওই দম্পতির ভাড়া করা স্কুটির খোঁজ মেলে সোহরারিম এলাকায়। গত সোমবার ওয়েইসাওডং জলপ্রপাতের কাছে পাহাড়ি খাদ থেকে উদ্ধার হয় রাজার দেহ। তাঁকে যে কুপিয়ে খুন করা হয়েছে, সে ব্য়াপারে নিশ্চিত পুলিস। একটি ধারালো অস্ত্রও উদ্ধার করেছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: Rafale Will Be Made In India: 'সিদুঁর' মহাযোদ্ধা এবার জন্মাবে ভারতেই! রাফাল বানাতে দাসোর সঙ্গে জুটি বাঁধল টাটা
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)