)
সৌরভ চৌধুরী: রবিবার সকালে চক্রধরপুর রেল বিভাগের বিমলগড় রেলওয়ে সেকশনে মাওবাদীদের বিস্ফোরণে একজন ট্র্যাকম্যান নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।
ওড়িশা-ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় এই ঘটনাটি ঘটে যখন দুই রেলকর্মী - এটোয়া ওরাম (৫৮) এবং বুধরাম মুন্ডা - মাওবাদীদের বন্ধের সময় রেললাইনে টহল দিচ্ছিলেন। এদিকে, মাওবাদীদের পুঁতে রাখা বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।
আহত অবস্থায় দুজনকে বন্দমুন্ডা রেলওয়ে হাসপাতালে আনা হয়, যেখানে চিকিৎসক এটোয়া ওরামকে মৃত ঘোষণা করেন। বুধরামকে উন্নত চিকিৎসার জন্য রৌরকেলা রেফার করা হয়েছে। বলা হচ্ছে যে নকশালরা ইতিমধ্যেই লাল ব্যানার লাগিয়ে এলাকায় তাদের উপস্থিতি চিহ্নত করেছিল এবং সকালে আরেকটি বিস্ফোরণে ট্র্যাকটি উড়িয়ে দেয়, তবুও আরপিএফ ট্র্যাকটি সঠিকভাবে পরীক্ষা না করেই জওয়ানদের টহলে পাঠিয়েছিল।
বাংলা, আসাম, ছত্তিসগড়, উড়িষ্যা, ঝাড়খন্ড- আজ মাওবাদীদের ডাকা পাঁচ রাজ্যে বনধ চলছে।
এর আগে মাওবাদী হামলায় ঝাড়খণ্ডে, সারান্ডা জঙ্গলে ল্যান্ডমাইল বিস্ফোরণে প্রাণ গিয়েছিল এক CRPF জওয়ানের। জখম আরও এক জওয়ানে। দু'জনেই বাংলার।
মৃত জওয়ানের নাম সুনীল কুমার মন্ডল। বাড়ি, পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের গাছউপড়া গ্রামে। CRPF-র ১৯৩ নম্বর ব্যাটেলিয়নে
ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন তিনি। গতকাল, শনিবার ঝাড়খণ্ডের পূর্বসিংভূম জেলার সারান্ডার জঙ্গলে মাওবাদীদের সন্ধানে অভিযানে নামে আধা সামরিক বাহিনী।
এদিকে জঙ্গলে আগেই থেকে ল্য়ান্ড মাইন পুঁতে রেখেছিল মাওবাদীরা। জওয়ানরা যখন পা হেঁটে জঙ্গলে ঢুকছিলেন, তখন ল্যান্ডমাইন বিস্ফোরণ হন। বিস্ফোরণ হন সুনীল। সঙ্গে ১৯৩ নম্বর ব্যাটেলিয়নেরই কনস্টেবল পার্থপ্রতিম দে-ও। প্রাথমিক চিকিত্সার পর হেলিকপ্টার করে নিয়ে যাওয়া হয়। সেখানকার হাসপাতালে চিকিত্সা চলাকালীন মৃত্যু হয় সুনীলের।
সুনীলরা তিন ভাই বোন। সুনীল সবার ছোট। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। বাড়ির সকলেই শোকে ভেঙে পড়েছেন। কথা বলার মতো অবস্থায় নেই তাঁরা। দেহ গ্রামে ফিরলে নিহত জওয়ান গ্যান স্যালুট দেওয়া হবে পুলিস-প্রশাসন সূত্রে খবর। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি পার্থপ্রতিম। বাঁকুড়ার রাজগ্রাম এলাকায় বাসিন্দা তিনি। উদ্বেগে স্ত্রী পরিবারের লোকেরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)