Doctor's harassment in Howrah Zilla Hospital: নিরাপত্তা কই? আর জি কাণ্ডের পরেও রাতের হাসপাতালে মার খাচ্ছেন চিকিত্‍সকরা...

Doctor's harrasment in Govt Hospital: আর জি কর কাণ্ডের পর রাজ্য সরকারের নির্দেশে প্রত্যেকটি সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়। হাওড়া হাসপাতালে পুলিশি ক্যাম্প বসানো হয়।  কিন্তু তা সত্ত্বেও চিকিৎসকদের ওপর এই হামলার ঘটনায় আতঙ্কে রয়েছেন চিকিৎসকরা।

নবনীতা সরকার | Updated By: Jun 12, 2025, 11:13 PM IST
Doctor's harassment in Howrah Zilla Hospital:  নিরাপত্তা কই? আর জি কাণ্ডের পরেও রাতের হাসপাতালে মার খাচ্ছেন চিকিত্‍সকরা...

দেবব্রত ঘোষ: আর জি কর কাণ্ডের পর সুরক্ষিত নন চিকিৎসকরা। ফের আক্রান্ত সরকারি হাসপাতালের চিকিৎসক। গতকাল গভীর রাতে হাওড়া জেলা হাসপাতালে এক রোগী হৃদযন্ত্রের সমস্যা নিয়ে ভর্তি হয়। কিছুক্ষণের মধ্যেই ওই রোগীর মৃত্যু হলে তার আত্মীয় পরিজন ডাক্তারদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। দুই পোস্ট গ্রাজুয়েট ট্রেনিকে মারধর করে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ।টিকিয়াপাড়ার এক বাসিন্দা মহম্মদ আজাদ (৬০) হৃদযন্ত্রের জটিল সমস্যা নিয়ে হাসপাতালের মেল মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Unknown facts about Vijay Rupani: পারিবারিক ব্যবসা, ভাইরা থাকেন কলকাতায়! দুর্ঘটনায় নিহত Ex মুখ্যমন্ত্রীর অজানা কথা...

এই সময় ওয়ার্ডে তার চিকিৎসা শুরু করেন চিকিৎসক সৌম্য ঘোষ নামে পিজিটির প্রথম বর্ষের এক ছাত্র। কিন্তু ওই রোগী আধঘন্টা পরে মারা গেলে রোগীর আত্মীয় পরিজন হঠাৎ চিকিৎসকদের ওপর চড়াও হয়। তাকে চড় থাপ্পড় মারে বলে অভিযোগ। এই ঘটনার পর তার চিকিৎসক বন্ধু প্রথম বর্ষের পিজিটি ছাত্র অরুণ নায়ন তাকে বাঁচাতে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ।তার কপালে এবং নাকে কেটে গিয়ে রক্ত বের হতে থাকে। তার চশমা ফেলে দেওয়া হয়। টেবিল চেয়ার উল্টে দেওয়া হয়। এরপর দুই চিকিৎসক হাসপাতালের নিরাপত্তাকর্মীদের এবং হাওড়া থানায় খবর দেয়।

আরও পড়ুন: WATCH: তখনও জানতেন না মাত্র ৫ মিনিটেই মৃত্যু! দেখুন, অভিশপ্ত উড়ানের যাত্রীদের খুশিয়াল VDO...

কিন্তু তাদের অভিযোগ হাসপাতাল থেকে ঢিল ছোঁড়া দূরত্বে হাসপাতাল হলেও পুলিশ আসে অনেক দেরিতে। এই ঘটনায় চিকিৎসকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা বলেন ডিউটি করার সময় যদি তারা আক্রান্ত হন তবে কিভাবে কাজ করবেন।এদিকে হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কিশলয় দত্ত বলেন গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন প্রত্যেকটি ওয়ার্ডে নিরাপত্তাকর্মী থাকে। লিফট দিয়ে সবাইকে ওপরে উঠতে দেওয়া হয় না। তাই নিরাপত্তা কর্মীদের মধ্যে যদি কারও কোন গাফিলতি থাকে তবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।আর জি কর কাণ্ডের পর রাজ্য সরকারের নির্দেশে প্রত্যেকটি সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়। হাওড়া হাসপাতালে পুলিশি ক্যাম্প বসানো হয়।  কিন্তু তা সত্ত্বেও চিকিৎসকদের ওপর এই হামলার ঘটনায় আতঙ্কে রয়েছেন চিকিৎসকরা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...

...Read More

.