Meghalaya Honeymoon Couple: বর্বরগুলোকে ফাঁসি দাও! এয়ারপোর্টে চড়থাপ্পড় খেয়ে গেল রাজা রাজবংশীর খুনি...

Raja Raghuvanshi murder case: ইন্দোরের ব্যবসায়ী রাজা রঘুবংশীকে খুনে অভিযুক্ত তাঁর নববিবাহিত স্ত্রী সোনম। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে মেঘালয় পুলিশের বিশেষ তদন্তকারী দলের প্রধান জানিয়েছেন, ধারাল অস্ত্র দিয়ে রাজার মাথার সামনে এবং পিছনে দুবার সজোরে আঘাত করা হয়েছিল। মৃত্যু নিশ্চিত ও দেহ লোপাট করার উদ্দেশ্যে পাহাড়ের গভীর খাদে ফেলে দেওয়া হয়েছিল রাজাকে।   

নবনীতা সরকার | Updated By: Jun 11, 2025, 03:45 PM IST
Meghalaya Honeymoon Couple: বর্বরগুলোকে ফাঁসি দাও! এয়ারপোর্টে চড়থাপ্পড় খেয়ে গেল রাজা রাজবংশীর খুনি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার সন্ধ্যায় মধ্যপ্রদেশের ইন্দোর বিমানবন্দরে রাজা রঘুবংশী হত্যা মামলার অভিযুক্তকে এক যাত্রী রাগে-ক্ষোভে-বিরক্তিতে আচমকা এক চড় মারে। তত্‍ক্ষণাত্‍ হট্টগোল শুরু হয় সেখানে। মেঘালয় পুলিশ চার অভিযুক্তকে নিয়ে শিলং যাওয়ার জন্য ইন্দোর থেকে কলকাতা হয়ে যাচ্ছিল। পৌঁছনোর সঙ্গে সঙ্গেই বিমানবন্দরে উপস্থিত এক যাত্রী হঠাৎ একজন অভিযুক্তকে হত্যা করে। এই পুরো ঘটনাটি সেখানে উপস্থিত ক্যামেরায় রেকর্ড করা হয়েছে, যা এই ঘটনাকে আরও চাঞ্চল্যকর করে তুলেছে।

Add Zee News as a Preferred Source

এই ঘটনায় সারা দেশ জুড়ে এমন ঢেউ উঠেছে যে, আতঙ্কের পাশাপাশি, রাগ, বিরক্তি, হতাশা, ক্ষোভের আঁচ সারা দেশে ছড়িয়ে পড়েছে। 

প্ল্যান করে হত্যা: 

হাতের মেহেন্দি শুকনোর আগেই সোনম (Sonam Raghubangshi) নববিবাহিত স্বামী রাজা রঘুবংশীকে (Raja Raghubangshi)  এরকম প্ল্যান করে হত্যা, প্রেমিকের সঙ্গে মিলে সুপারি কিলার দিয়ে মেঘালয়ে মধুচন্দ্রিমায় নিয়ে গিয়ে খুন করার বিরল চিত্র সাম্প্রতিক অতীতে দেখা যায়নি। তবে,  এই ঘটনাই মনে করিয়ে দিচ্ছে ২০০৩ সালের বেঙ্গালুরুর 'রিং রোড হত্যাকাণ্ড'র (Bengaluru Ring Road Case) কথা। যে ঘটনার কথা মনে পড়লে আজও হাড় হিম করে দেয় অনেকেরই।

আরও পড়ুন: Sikkim Honeymoon Couple missing: হানিমুনে হাহাকার! মেঘালয়ের ছায়া সিকিমেও, নিখোঁজ নবদম্পতি! তবে কী...

 

বেঙ্গালুরু গিরীশ হত্যাকাণ্ড:

২০০৩ সালে ২৭ বছরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার বি ভি গিরীশের সঙ্গে বাগদান হয়েছিল বেঙ্গালুরুর শোভা শঙ্করনারায়ণ নামের এক ২১ বছরের আইনের পড়ুয়ার। শান্ত স্বভাবের গিরীশ মাসে এক লক্ষ টাকা উপার্জন করতেন। অন্যদিকে, শোভাও ছিলেন শহরের প্রভাবশালী আইনজীবীর মেয়ে। বাগদানের মাত্র তিন দিনের মাথায় নৃশংসভাবে খুন হন গিরীশ। তদন্ত শুরু হতেই আসল অপরাধীকে ধরে ফেলে পুলিশ। জানা যায়, হবু স্বামীকে খুনের পরিকল্পনা করেছিল শোভা নিজেই।

এই মামলাই ছিল দেশের প্রথম দিকের ডিজিটাল ফরেনসিক ভিত্তিক মামলাগুলোর একটি, যেখানে মোবাইলের লোকেশন ও কল রেকর্ড আদালতে প্রমাণ হিসেবে পেশ করা হয়। অভিযুক্ত যুগল সহ দুই ভাড়াটে খুনিকেই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। শোভাকে প্রমাণ লোপাটের অভিযোগেও দোষী সাব্যস্ত করা হয়। ২০১৪ সালে সুপ্রিম কোর্ট থেকে শোভা জামিন পান।

রাজা রঘুবংশী হত্যামামলা: 

সময়ের চাকায় কেটে গিয়েছে দুই দশক, কিন্তু অপরাধের চরিত্রে ফের দেখা দিল সেই চেনা ছায়া। এবার ঘটনাস্থল মেঘালয়। গতমাসে ইন্দোরের সদ্যবিবাহিত দম্পতি রাজা ও সোনম রঘুবংশী হানিমুনে গিয়ে কয়েক দিনের মধ্যেই নিখোঁজ হন। উদ্বিগ্ন পরিবার পুলিশে অভিযোগ জানায়।

পুলিশ তল্লাশি শুরু করে। চলতি মাসের শুরুতেই এক জলপ্রপাতের গিরিখাতে রাজার পচাগলা মৃতদেহ উদ্ধার হয়। তারপরও বেশ কিছুদিন নিখোঁজ ছিলেন সোনম। অবশেষে চলতি সপ্তাহে উত্তরপ্রদেশের গাজিপুরে গিয়ে আত্মসমর্পণ করেন স্ত্রী সোনম। তবে পুলিশ জানিয়েছে, তাঁরা আগেই সোনমের ভূমিকা নিয়ে সন্দেহ করছিলেন।

আরও পড়ুন:  Meghalaya Honeymoon Case: 'আমি স্বামীকে মেরে বিধবা হয়ে তোমাকে বিয়ে করব!' মেঘালয়ের অভিশপ্ত মধুচন্দ্রিমার প্ল্যান কি একবছর আগেই হয়েছিল?

অভিযোগ, সোনম (Sonam Raghubangshi) ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে খুন করিয়েছেন। এই ঘটনায় মূল সন্দেহভাজন হিসেবে উঠে আসে রাজ কুশওয়াহ নামের এক যুবকের নাম, যার সঙ্গে সোনমের প্রেমের সম্পর্ক ছিল বলে সূত্রের দাবি। রাজ কুশওহাকেও গ্রেফতার করা হয়। আরও কয়েকজনকে পুলিশ হেফাজতে নিয়েছে। পুলিশ এখন সমস্ত দিক খতিয়ে দেখছে। প্রেমঘটিত সম্পর্ক নাকি সম্পত্তিগত বা ব্যক্তিগত শত্রুতা- খুনের পেছনের প্রকৃত কারণ কী, তা জানার চেষ্টা চলছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...

...Read More

.