)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরীক্ষায় কম নম্বর পেয়েছিল মেয়ে। সেই 'অপরাধে' মেয়েকে নির্মম ভাবে মারধরের অভিযোগ উঠল স্কুলশিক্ষক বাবার বিরুদ্ধে। সম্প্রতি মহারাষ্ট্রের সাঙ্গলিতে ঘটনাটি ঘটেছে। অতিরিক্ত রক্ষক্ষরণের ফলে মৃত্যু হয়েছে ওই কিশোরীর। সোমবার পুলিশ জানিয়েছে, মহারাষ্ট্রের সাংলি জেলার আটপাডি তহসিলের নেলকারঞ্জি গ্রামে সাধনা নামের একটি ১৬ বছর বয়সী এক কিশোরী, পরীক্ষায় কম নম্বর পাওয়ার অপরাধে তাঁর স্কুল শিক্ষক বাবা, তাঁকে পিটিয়ে হত্যা করেছেন।
সাধনা ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা ‘নিট’-এর প্রস্তুতি নিচ্ছিল। চলতি বছরেই নিট পরীক্ষায় বসার কথা ছিল তার। কিন্তু মক পরীক্ষাগুলির একটিতেও আশানুরূপ ফল করতে পারছিল না দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী। এতে সাধনার স্কুলশিক্ষক বাবা ধোন্দিরাম ভোসলে রেগে যান। অভিযোগ, মেয়েকে প্রশ্ন করলে সে পাল্টা উত্তর দেয়, ‘তুমিও তো কম নম্বর পেয়েছিলে’! এতেই আরও রেগে যান তাঁর বাবা। অভিযুক্ত ব্যাক্তি ময়দা তৈরিতে ব্যবহৃত পাথরের পেষকদণ্ডের কাঠের হাতল দিয়ে, তার স্ত্রী ও ছেলের উপস্থিতিতেই মেয়েটির উপর আক্রমণ করে। মেয়েকে বেধড়ক মারধর করতে শুরু করে দেন তিনি। অভিযোগ, স্ত্রী বাধা দিতে এলেও তাঁর কথায় কর্ণপাত করেননি ধোন্দিরাম। বরং স্ত্রীকে ঠেলে সরিয়ে দিয়ে মেয়েকে রাতভর মারধর করেন তিনি। প্রবল মারধরের জেরে জ্ঞান হারায় সাধনা।
পর দিন সকালে উঠে স্কুলে রওনা দেওয়ার সময় বাবা দেখেন, মেয়ে তখনও অচেতন হয়ে পড়ে রয়েছে। ভয় পেয়ে গিয়ে তড়িঘড়ি মেয়েকে নিয়ে হাসপাতালে ছোটেন বাবা-মা। সাঙ্গলির একটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয় সাধনাকে। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ধোন্দিরামের দাবি, শৌচাগারে পড়ে গিয়ে আঘাত পেয়েছে তাঁর মেয়ে। অথচ ময়নাতদন্ত রিপোর্ট বলছে অন্য কথা। ময়নাতদন্তে জানা গিয়েছে, কিশোরীর দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অন্তর্বর্তী রক্তক্ষরণের জেরে তার মৃত্যু হয়। ঘটনার পরেই স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মা। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় শুরু হয়েছে তদন্ত।
কিশোরীটিকে দ্রুত সাংলির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসার সময় তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে যে তার একাধিক আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে,' আটপাডি থানার সিনিয়র ইন্সপেক্টর বিনয় বাহির জানিয়েছেন।
মেয়েটির মায়ের অভিযোগের ভিত্তিতে, অভিযুক্ত বাবাকে গ্রেফতার করা হয়েছে, তিনি বলেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)