Muskan-Sahil video call: কান্নায় ভেঙে পড়লেন মুসকান! পুরনো প্রেমের ঢেউ বুকে ঝড় তুলল কারাগারের ভিডিয়ো কলে...

Emotional outbreak of accused Muskan: মুসকান এবং সাহিল দুজনেই এখন জেলে। মহিলা এবং পুরুষ দুটি আলাদা ব্যারাকে দু'জনে রয়েছে। ভিডিও কলের মাধ্যমে তাদের দুজনকে জেল থেকেই কোর্টে পেশ করা হয়েছিল।

Updated By: Apr 3, 2025, 04:42 PM IST
Muskan-Sahil video call: কান্নায় ভেঙে পড়লেন মুসকান! পুরনো প্রেমের ঢেউ বুকে ঝড় তুলল কারাগারের ভিডিয়ো কলে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কথায় বলে পুরনো চাল ভাতে বাড়ে আর পুরনো প্রেম রাতে বাড়ে। রাতে না বাড়লেও দীর্ঘদিনের অদর্শনে, প্রেম যে উঠলে ওঠে একথা বলাই বাহুল্য। সে যতই জেল খাটা আসামি হোক বা খুনের মামলার অভিযুক্ত। 
প্রেমিক-প্রেমিকা একে অপরকে দেখামাত্র চোখের কোণ ভিজবে না, এমন মানুষ পাওয়া মুশকিল। আর যদি তা হয় জেল-জীবন হয়, তাহলে তো কান্নায় ভেঙে পড়ারই কথা। 

Add Zee News as a Preferred Source

 Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

৪ মার্চ রাতে ব্রহ্মপুরীর ইন্দিরানগরে নেভি মার্জেন্ট অফিসার সৌরভ রাজপুত হত্যাকাণ্ডের খবরে সারাদেশ শিউরে উঠেছিল। মৃত সৌরভের স্ত্রী মুসকান, তার প্রেমিক সাহিলের সঙ্গে প্ল্যান করে, সৌরভকে হত্যা করেছিল। হত্যা করার পর প্রথমে বডি রেখেছিল ডিভানের ভিতর, তারপর গ্রামের ভেতর মৃতদেহ ঢুকিয়ে সিমেন্ট দিয়ে সেই ড্রাম ঢেকে দিয়েছিল। কোন তাপ উত্তাপ ছাড়াই তারপর তারা ছিল সেই বাড়িতে। 

আরও পড়ুন:  'আরও টাকা দাও, আরও!' অতিষ্ঠ হয়ে এবার মুসকানকেই শ্বাসরোধ করে লাশ পুঁতে দিল জঙ্গলে...

ঘটনাচক্রে সেই দিনটা ছিল তাদের একমাত্র মেয়ের জন্মদিন। এরপর জল অনেক দূর গড়িয়েছে। মুসকান এবং সাহিল দুজনেই এখন জেলে। মহিলা এবং পুরুষ দুটি আলাদা ব্যারাকে দু'জনে রয়েছে। ভিডিও কলের মাধ্যমে তাদের দুজনকে জেল থেকেই কোর্টে পেশ করা হয়েছিল। এতদিনের প্রেমিক সাহিল শুক্লাকে দেখার পরেই মুসকান কান্নায় ভেঙে পড়ে। গ্রেফতার হওয়ার পর থেকে দুজন দুজনের মুখ দেখতে পাননি এতদিন। 

আরও পড়ুন: '২০ লাখ দিন! নয়তো ব্যক্তিগত কেচ্ছা, গোপন ভিডিয়ো...!' চূড়ান্ত নোংরামির হুমকি...

অবশেষে ভিডিও কলে কোর্টে পেশ করার সময় দুজনের দেখা হল। দুজনের চোখই তখন ছলছল করছে জলে। দুজনেই দুজনকে পাওয়ার তীব্র কামনায় ছটফট করছিল। আবেগ নিয়ন্ত্রণ না করতে পেরে মুসকান একপ্রকার হাউমাউ করে কেঁদে উঠল সাহিলকে দেখে নিজের কাজের পরিণাম অনুভব করে। হাজিরার পর দুজনকে দুটি আলাদা পুরুষ এবং মহিলা ব্যারাকে ফিরিয়ে দেওয়া হয়। আদালত তাদেরকে আরও ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.