জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গিহানার ঘটনায় ক্ষোভে ফুসছে গোটা দেশ। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে, মুসলিম ধর্মাবলম্বী হওয়ায় এক মহিলা, রোগীকে না দেখে ফিরিয়ে দিলেন চিকিৎসক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার মহেশতলায়।
Add Zee News as a Preferred Source
অভিযোগ দক্ষিণ কলকাতার মহেশতলার স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর সি কে সরকার, এক মহিলা রোগী সংখ্যালঘু সম্প্রদায়ের হওয়ায়, তাঁকে না দেখে ফিরিয়ে দেন। বলা হয় 'কাশ্মীরে, তোমরা বেছে বেছে হিন্দুদের হত্যা করেছ। আমি এখন থেকে আর মুসলিম সম্প্রদায়ের কোন রোগী দেখছি না।'
আরও পড়ুন- 'মৃতদেহ নিয়ে রাজনীতি করব না! এখনই কাশ্মীরের জন্য আলাদা রাজ্যের দাবি করছি না...'
এই ঘটনায় প্রথমত হোয়াটসঅ্যাপ করে ক্ষমা চান ঐ চিকিৎসক। পাশাপাশি মেসেজে লিখে পাঠানো হয়, তাকে যেন এইভাবে বিরক্ত না করা হয়।
এই ঘটনায় ওই রোগিনীর মহিলার পরিবারের তরফ থেকে মহেশতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও পড়ুন- Pahalgam Terror Attack revenge: পহেলগাঁও জঙ্গি হামলার বদলা! রাস্তায় খুন হয়ে গেলেন নির্দোষ বিরিয়ানি-বিক্রেতা...
এদিকে মহেশতলা থানার তরফ থেকে, স্ত্রীরোগ বিশেষজ্ঞ সি কে সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, চিঠি পাঠানো হয়েছে রাজ্যের মেডিকেল কাউন্সিলকে। সূত্রের খবর মেডিকেল কাউন্সিলের তরফ থেকে গোটা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হতে পারে ওই রোগ ডাক্তারের বিরুদ্ধে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)