জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'চিকেনস নেকে' চারপাশে নিরাপত্তা বলয়! বাংলাদেশ সীমান্তে এবার ৩ সামরিক ঘাঁটি তৈরি করল ভারত। বামুনি (ধুবড়ির কাছাকাছি), কিষাণগঞ্জ আর চোপড়ায়।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: Faridabad 360 KG RDX Found: ডাক্তাররাই জঙ্গি! বড়সড় নাশকতার চক্র ফাঁস! মিলল ৩৬০ কেজি বিস্ফোরক, AK-47 আর ৮৩ রাউন্ড... ভয়ংকর!
একদিকে নেপাল, অন্য়দিকে ভুটান আর একদিকে বাংলাদেশ। মাঝে মাত্র ২২ কিমি চাওড়া একটি করিডোর। যা 'চিকেনস নেক' নামে পরিচিত। ভারতের কাছে কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 'চিকেনস নেক'। দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক প্রবেশপথও(check Point)বটে। সেই 'চিকেনস নেক' চারপাশে এবার সামরিক শক্তি বাড়াল ভারত। মোতায়েন করা হল S-400, রাফায়েল, ব্রহ্মোস মতো যুদ্ধবিমাব। সঙ্গে সেনাবাহিনীর নয়া ব্যাটেলিয়ন।
পালাবদলের পর, বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক এখন তলানিতে। সীমান্তের ওপারে সেনা তত্পরতায় চিন্তার ভাঁজ দিল্লির কর্তাদের মাথায়। শোনা যাচ্ছে, আজারবাইজান ইরানের আকাশপথ এড়িয়ে বিমানটি পৌঁছেছে ঢাকায়। সম্প্রতি পাকিস্তানে গিয়ে করাচি নৌঘাঁটিতে ঘুরে এসেছেন বাংলাদেশে নৌবাহিনীর প্রধান মুস্তাক আহমেদ। পাকিস্তানের সঙ্গে নৌ সহযোগিতা ও সামু্দ্রিক শিল্পে অংশীদারিত্ব নিয়ে বৈঠকও হয়েছে।
এসবের মাঝেই আবার ঢুকে পড়েছে আমেরিকাও। চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে মার্কিন সেনা বিমান। কিছুপরেই আবার শহরের একটি বিলাসবহুল হোটেল ঢুকতে দেখা গিয়েছে কয়েকশো মার্কিন সেনাকে। যে চট্টগ্রাম থেকে শিলিগুড়ির চিকেনস নেকে'ক দূরত্ব একশো কিলোমিটারেরও কম, সেখানে মার্কিন সেনা উপস্থিতি নিয়ে এখনও পর্যন্ত কোনও ব্যাখ্যা মেলেনি।
আরও পড়ুন: Drishyam Inspired Murder: ৪ বার দৃশ্যম দেখে স্ত্রীকে খুন দুশ্চরিত্রের! গলা টিপে মেরে চুল্লিতে পুড়িয়ে নদীতে ছাই ভাসিয়ে কেঁদেকেটে...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)