India Pakistan War: পাক ড্রোনে ফিরোজপুরে জখম একই পরিবারের ৩, মহিলা আশঙ্কাজনক! বিস্ফোরণ কাপুরথালায়...

Ferozepur family injured: আহত এক মহিলার অবস্থা আশঙ্কাজনক, তিনি গুরুতরভাবে পুড়ে গিয়েছেন। মোট ২৬টি জায়গায় ড্রোন দেখা যায়।

সুদেষ্ণা পাল | Updated By: May 10, 2025, 03:42 AM IST
India Pakistan War: পাক ড্রোনে ফিরোজপুরে জখম একই পরিবারের ৩, মহিলা আশঙ্কাজনক! বিস্ফোরণ কাপুরথালায়...

India Pakistan War Update: বৃহস্পতিবারের পর শুক্রবার সন্ধ্যা নামতেই ফের শুরু হয়ে যায় পাক হানা (India Pakistan War)। জম্মুতে ফের ব্ল্যাকআউট করা হয়। এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান খোদ কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। বাজতে থাকে সাইরেন। রাজৌরি সেক্টরে ব্যাপক মর্টার হামলা চালাতে শুরু করে পাকিস্তান। ওদিকে পাঞ্জাবের ফিরোজপুরে পাকিস্তানের ছোড়া ড্রোনের আঘাতে জখম একই পরিবারের তিনজন (Ferozpur Falimy Injured)। তাঁদের মধ্যে এক মহিলার অবস্থা গুরুতর।

Add Zee News as a Preferred Source

ফিরোজপুরের পুলিস কর্মকর্তা ভূপিন্দর সিং সিধু সংবাদ সংস্থা এএনআইকে জানান, "আমরা তিনজন আহত হওয়ার খবর পেয়েছি। তাঁদের শরীরে আগুন লেগে যায়। সেনাবাহিনী বেশিরভাগ ড্রোন নিষ্ক্রিয় করেছে।" স্থানীয় হাসপাতালে আহতরা চিকিৎসাধীন। আহত এক মহিলার অবস্থা আশঙ্কাজনক, তিনি গুরুতরভাবে পুড়ে গিয়েছেন।

উত্তরে বারামুল্লা থেকে দক্ষিণে ভুজ পর্যন্ত, আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা বরাবর মোট ২৬টি জায়গায় ড্রোন দেখা যায়। যার মধ্যে রয়েছে বারামুল্লা, শ্রীনগর, অবন্তীপোরা, নাগরোটা, জম্মু, ফিরোজপুর, পাঠানকোট, ফাজিলকা, লালগড় জট্টা, জয়সালমির, বারমের, ভুজ, কুয়ারবেট এবং লাখী নালা। সঙ্গে সঙ্গেই সেগুলি নিষ্ক্রিয় করে ভারতীয় সশস্ত্র বাহিনী। 

রাত বাড়তে অমৃতসরে জারি হয় রেড অ্যালার্ট। সাইরেন বাজতে থাকে। ঘরের আলো বন্ধ রাখতে ও জানলা থেকে দূরে সরে যেতে নির্দেশ দেন ডিসি অমৃতসরের। ওদিকে পাঞ্জাবের জলন্ধরের আকাশেও পাক ড্রোন দেখা গিয়েছে! ব্ল্যাকআউট করা হয়েছে জলন্ধরে। এর পাশাপাশি কাপুরথালার তালওয়ান্দি চৌধুরী গ্রামে শোনা গিয়েছে বিকট বিস্ফোরণের শব্দ! গোইন্দওয়াল বিয়াস সেতুর কাছে এই বিস্ফোরণ ঘটেছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন, Operation Sindoor Airport Closed: টার্গেট পাকিস্তানের? আরও বাড়ল বন্ধ বিমানবন্দরের সংখ্যা, ভারতের মোট ৩২ এয়ারপোর্টে জারি নোটাম!

আরও পড়ুন, India Pakistan War: 'পাকিস্তান জিন্দাবাদ লিখে ফেসবুকে পোস্ট', মুম্বইয়ে গ্রেফতার কাটোয়ার যুবক!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.