India Pakistan War: ভারতের এয়ারবেস ধ্বংস করেছে পাক মিসাইল? সত্যিটা জানুন, রইল ভিডিয়ো প্রমাণ...

Pak claim of Destroying Indian Air Bases Fact check: পাক দাবির পালটা ভিডিয়ো প্রমাণ! ছবি তুলে তুলে সেই ভিডিয়োতে দেখানো হয়েছে... আসল সত্যিটা.... 

সুদেষ্ণা পাল | Updated By: May 10, 2025, 04:41 PM IST
India Pakistan War: ভারতের এয়ারবেস ধ্বংস করেছে পাক মিসাইল? সত্যিটা জানুন, রইল ভিডিয়ো প্রমাণ...

Fact Check Indian Airbase Destroy: ভারতের এয়ারবেস ধ্বংস করেছে পাক মিসাইল? পাকিস্তান দাবি করেছে, ভারতের এয়ারবেসগুলি ধ্বংস করেছে তারা! শুক্রবার গভীর রাতের প্রত্যাঘাতে ভারত গুঁড়িয়ে দেয় পাকিস্তানের ৪টি এয়ারবেস। তারপরই ফের হামলা শুরু করে পাকিস্তান (India Pakistan War)। ছোড়ে মিসাইলও। সেই মিসাইলে ভারতের এয়ারবেসগুলি, একইসঙ্গে এয়ার ডিফেন্স সিস্টেম S-400 বা সুদর্শন চক্রও তারা ধ্বংস করেছে বলে দাবি করে পাকিস্তান। যে দাবি 'সর্বৈব মিথ্য়ে' বলে সাফ জানিয়ে দিয়েছে ভারত সরকার। একেবারে ভিডিয়ো প্রমাণ সহ। ছবি তুলে তুলে সেই ভিডিয়োতে দেখানো হয়েছে, ভারতের সমস্ত এয়ারবেস অক্ষত ও সুরক্ষিত রয়েছে। পাকিস্তানের ছোড়া মিসাইল ভারতের এয়ারবেসের একচুল ক্ষতিও করতে পারেনি।

Add Zee News as a Preferred Source

কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কম্যান্ডার ভ্যোমিকা সিংকে নিয়ে শনিবার সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিসরি (Vikram Misri) সাফ জানিয়ে দেন,  'বর্বর, মিথ্যুক পাকিস্তানের নোংরামি!  পাকিস্তানের সমস্ত দাবি ভুয়ো।' পাকিস্তান আরও অভিযোগ করেছিল যে, ভারত আফগানিস্তানের উপরও মিসাইল হামলা করেছে। বিক্রম মিসরি সেই অভিযোগও সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছে। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত আফগানিস্তানে কোনও মিসাইল হামলা করেনি। তিনি সাফ জানান, পাকিস্তানের (Pakistan) সব দাবি-অভিযোগ ভুয়ো। 

অপারেশন সিঁদুরে (Operation Sindoor) ভারতের স্পষ্ট লক্ষ্য একটাই, পাকিস্তানের সন্ত্রাস বা জঙ্গিঘাঁটিগুলিকে ধ্বংস করা। জনসাধারণের উপর হামলা করা ভারতের কোনওদিন উদ্দেশ্য ছিল না। আর ভারত সেই নীতিকে মাথায় রেখেই সন্ত্রাস দমনে প্রত্যাঘাত করেছে। ভারত-পাকিস্তানের পরিস্থিতি নিয়ে বিদেশ সচিব বিক্রম মিসরি স্পষ্ট বলেন, 'যে কোনও উসকানি এবং উত্তেজনার সূত্রপাত পাকিস্তানের দিক থেকেই হয়েছে। এর জবাবে ভারত দায়িত্বশীল ও সংযত ভঙ্গিতে প্রতিক্রিয়া জানিয়েছে। আজ সকালেও আমরা পাকিস্তানের সেই একই উসকানিমূলক এবং উত্তেজনামূলক আচরণের পুনরাবৃত্তি দেখেছি।'

বিক্রম মিসরির পাশাপাশি উইং কমান্ডার ব্যোমিকা সিংও বলেন, পাকিস্তান একটানা মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচার চালানোর চেষ্টা করেছে। তারা দাবি করেছে যে ভারতের S-400 সিস্টেম ধ্বংস হয়েছে, আর সুরাট ও সিরসার বিমানঘাঁটিও ধ্বংস করেছে। যার সম্পূর্ণটাই ভুয়ো। পাকিস্তানের দাবি ভুয়ো। দেখুন সেই ভিডিয়ো-

আরও পড়ুন, India Pakistan War: 'সিঁদুরে' নিকেশ 'মোস্ট ওয়ান্টেড' মহম্মদ ইউসুফ আজহার! ভয়ংকর এই জইশ জঙ্গি নেতা 'মাস্টারমাইন্ড'...

আরও পড়ুন, Fact Check on IAF Pilot: গুলিতে আছড়ে পড়েছে জাগুয়ার, IAF ক্যাপটেনকে ঘিরে ধরেছে পাক সেনারা! যা জানা জরুরি... 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.