India Pakistan War: গাড়িতেই আছড়ে পড়ে পাক শেল, উরিতে মৃত্যু মহিলার! সাম্বা সীমান্তে নিকেশ ৭ জঙ্গি

India Pakistan War: পাকিস্তান নিশানা করছে সাধারণ নাগরিকদের। স্কুল টার্গেট করে গোলাবর্ষণ করছে পাকিস্তান। এই স্কুলগুলিতেই উত্তর কাশ্মীরের নিয়ন্ত্ররণরেখার কাছাকাছি গ্রামগুলি খালি করে বাসিন্দাদের সরিয়ে আনা হয়েছিল। 

সুদেষ্ণা পাল | Updated By: May 9, 2025, 11:26 AM IST
India Pakistan War: গাড়িতেই আছড়ে পড়ে পাক শেল, উরিতে মৃত্যু মহিলার! সাম্বা সীমান্তে নিকেশ ৭ জঙ্গি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত-পাক যুদ্ধে (India Pakistan War) উরিতে প্রাণ হারিয়েছেন এক মহিলা। মোট আহত ৮। বৃহস্পতিবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীরের পাকিস্তান হামলা শুরু হতেই বাড়ি ছেড়ে অন্যত্র যাচ্ছিলেন ওই মহিলা। তখন গাড়িতেই আছড়ে পড়ে পাকিস্তানের ছোড়া শেল। গুরুতর জখম হন তিনি। তাঁকে বারমুল্লায় হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এখনও উরির কাছে রামপুরে চলছে পাকিস্তানের গোলাবর্ষণ।

৭ অনুপ্রবেশকারী নিকেশ!

পাক গোলাবর্ষণের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বহু বাড়ি। আহত বহু সাধারণ নাগরিক। ওদিকে সাম্বার আন্তর্জাতিক সীমানার কাছে বড়সড় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিএসএফ। সূত্রের খবর, ৭ জন জঙ্গিকে নিকেশ করে দিয়েছে বিএসএফ। ওদিকে স্কুল টার্গেট করে গোলাবর্ষণ করছে পাকিস্তান। এই স্কুলগুলিতেই উত্তর কাশ্মীরের নিয়ন্ত্ররণরেখার কাছাকাছি গ্রামগুলি খালি করে বাসিন্দাদের সরিয়ে আনা হয়েছিল। পাকিস্তান নিশানা করছে সাধারণ নাগরিকদের। ভোর ৫টা নাগাদ কুপওয়ারায় নিয়ন্ত্রণরেখার কাছে ফের অনেকগুলি জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

পাঞ্জাবে ফের সাইরেন! 

যুদ্ধ পরিস্থিতিতে উধমপুরে স্কুল, কলেজ ও সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। ওদিকে পাঞ্জাবেও ফের বাজছে সাইরেন। পাঞ্জাবে সমস্ত নাগরিককে ঘরের ভিতর থাকতে নির্দেশ। বাইরে বেরতে মানা। ঘরের আলো বন্ধ রাখতে হবে। জানলায় পর্দা টেনে রাখতে নির্দেশ। জানলা থেকে দূরে থাকতে নির্দেশ। তবে ভয় পাওয়ার কোনও কারণ নেই। ফের সাইরেন বাজছে পাঞ্জাবে। ভারতীয় বাহিনী তাদের ডিউটিতে আছে। জবাব দিতে প্রস্তুত তারা। আমরা শুধু ঘরে থেকে তাদের সাহায্য করে যাব। বার্তা অমৃতসর ডিপিআরও-র। 

আরও পড়ুন, School Closed on India Pakistan War: ভারত-পাক উত্তেজনা চরমে, এই এই রাজ্যে স্কুল-কলেজ বন্ধের নির্দেশ...

আরও পড়ুন, Pakistan losing Balochistan control: '২ টুকরো হয়ে যাবে পাকিস্তান!' বলেই দিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.