GST: জানা গিয়েছে, বর্তমানে জিএসটির ৫টি স্তর চালু রয়েছে। তা কমিয়ে ২টিতে নামিয়ে আনা হতে পারে। ৫ শতাংশ ও ১৮ শতাংশ। এটা যেমন সুখবর হতে পারে, তেমনই দুঃখের খবর হতে পারে ৪০ শতাংশ জিসটি আরোপের বিষয়টি।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের জিএসটি (GST) উঠে এসেছে আলোচনায়। মধ্যবিত্তদের মাথায় কি ভেঙে পড়ছে জিএসটির বোঝা? জিএসটি সংস্কারের জন্য গত ৬ মাস ধরে কাজ করছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। আশা করা হচ্ছে, দীপাবলি নাগাদ চালু হতে পারে নতুন করকাঠামো। কিন্তু তাতে কী হবে? সস্তা হবে বহু পণ্যের দাম? নাকি মহার্ঘ হবে জিনিসপত্র? না, এই জিএসটি-সংবাদ খারাপ খবর নয়, দেখতে গেলে সুখবরই। তবে দুর্গোপুজো (Durga Puja) নয়, কালীপুজোর (Kali Puja) সময়ে এই জিসটি-খবর রটতে চলেছে। কী সেই খবর?
দীপাবলির আগেই
সম্প্রতি জিএসটিতে আমূল সংস্কারের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই ঘোষণা দীপাবলির আগেই দেশের সাধারণ মানুষকে স্বস্তি দেবে। স্বয়ং প্রধানমন্ত্রী এটা দেশবাসীর জন্য দীপাবলীর উপহার-- এমনও বলেছেন। মনে করা হচ্ছে, আগের সর্বোচ্চ ২৮ শতাংশ জিএসটি কমিয়ে সর্বোচ্চ ১৮ শতাংশ জিএসটি চালু করা হতে পারে। বর্তমানে জিএসটির ৫টি স্তর চালু রয়েছে। তা কমিয়ে ২টিতে নামিয়ে আনা হতে পারে-- ৫ শতাংশ ও ১৮ শতাংশ।
৪০ শতাংশ
তবে সিগারেট, পানমশলার মতো ক্ষতিকারণ পণ্যে বসতে পারে ৪০ শতাংশ জিএসটি'ও। এই তালিকায় থাকতে পারে বিলাসবহুল গাড়িকও। এই বিভাগে কোন কোন পণ্য থাকবে, তা অবশ্য ঠিক করবে রাজস্ব দফতর।
অনলাইন গেমিংয়ে
এমনকি সেই ৪০ শতাংশ জিএসটি বসতে পারে অনলাইন গেমিংয়েও। অনলাইন গেমিং থেকে যে পরিমাণ উপার্জন হয়, তাতেও বসতে পারে এই পরিমাণ জিএসটি। সরকারের এই ৪০ শতাংশ জিএসটি নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হলে সরব হতে পারে অনলাইন গেমিং সংস্থাগুলো। বর্তমানে অনলাইন গেমিয়ের উপর ২৮ শতাংশ জিএসটি নেয় সরকার। তা নিয়ে আগেই আপত্তি জানিয়েছিল একাধিক সংস্থা। আর এবার ৪০ শতাংশ জিএসটি চালু হলে সেই সব সংস্থার চিন্তা যে বাড়বে তা বলাই বাহুল্য।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)